crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

হোমনায় মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
সেপ্টেম্বর ৫, ২০১৯ ৩:২৩ অপরাহ্ণ

মো. ইব্রাহিম খলিল, হোমনা, কুমিল্লা >>
কুমিল্লার হোমনায় মিথ্যা চাঁদাবাজির মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীরা। সোমবার সকাল ১০ টায় কাশিপুর মুক্তিযোদ্ধা গার্লস স্কুল এন্ড কলেজে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী মো. গোলাম মাওলা।

লিখিত বক্তব্যে তিনি বলেন- ৭ নং ভাষানিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম চান মিয়া এর সময়ে জনগণের  ট্যাক্সের টাকা ও সাবেক মেম্বার তার পিতা মরহুম বজলুর রহমান ৪০০ টাকার বিনিময়ে পশ্চিম কাশিপুর মৌজার সাবেক ৮৮১ নং দাগে ৫ শতাংশ ভূমি ইউনিয়ন পরিষদের নামে ক্রয় করেন। বর্তমানে উক্ত ভূমির ওপর মার্কেট নির্মাণ করে বিভিন্ন ব্যক্তির নিকট ভাড়া দিয়ে পরিষদ ভোগ দখল করে আসছে।

১৯৯০ সালে ভূমি জরিপকালে সুকৌশলে ১০২ নং পশ্চিম কাশিপুর মৌজাম্থিত সাবেক ৮৮৬ নং দাগ দেখিয়ে ইউনিয়ন পরিষদের নামে রেকর্ডকৃত ৮৮১ নং দাগের ও সরকারি ১ নং খাস খতিয়ান অন্তর্ভূক্ত ৭৬৬ নং দাগের ওপর বর্তমান বিএস ১০১৮/৩১৬০ দাগটি সৃজন করে সামসুল মিয়ার নামে রেকর্ড করে মালিকানা দাবি করে। ৩ মার্চ ২০১৯ খ্রি. জোরপূর্বক মার্কেটের দোকান ভাংচুর করে, টিউবওয়েল তুলে ফেলে, একটি নারিকেল গাছ কেটে ফেলে ও দোকান ঘর নির্মাণের চেষ্টা করে।

বর্তমান চেয়ারম্যান কামরুল ইসলামের সাথে আলোচনা করে ১৫ এপ্রিল ২০১৯ খ্রি. উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি অবহিত করলে তিনি তাৎক্ষণিকভাবে ঘর নির্মাণে বাধা প্রদান করেন। পরবর্তীতে ২৫ এপ্রিল ২০১৯ খ্রি. চেয়ারম্যান এবং সচিব আরো একটি প্রতিবেদন দাখিল করেন। এ বিষয়ে ৮ মে ২০১৯ খ্রি. দৈনিক মানবকন্ঠ পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা যথাযথ তদন্ত সাপেক্ষে প্রতিবেদন প্রেরণের জন্য সহকারী কমিশনারকে (ভূমি) নির্দেশ দেন। তদন্ত শেষে উক্ত বিএস খতিয়ান বাতিলের জন্য সহকারী কমিশনার (ভূমি) কোর্টে প্রতিবেদন দেন।

তিনি আরো উল্লেখ করেন- এর পর থেকে সামসুল হকের ওয়ারিশ মো. শাহআলম ও মোহাম্মদ আলী গং আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র ও শত্রুতা শুরু করে। এরই অংশ হিসেবে সামসুল হক ৬ জুন ২০১৯ খ্রি. কুমিল্লার জেলা প্রশাসক ও আমাকেসহ ৮ জনের বিরুদ্ধে কুমিল্লা সহকারী জজ আদালতে মামলা দায়ের করে। পরবর্তীতে সামসুল হকের ছেলে শাহআলম ৬ আগস্ট ২০১৯ আমাকেসহ দোকানের মালিকদের নামে একটি মিথ্যা চাঁদাবাজির মামলা করে। আমি এই মিথ্যা প্রত্যাহারের দাবি জানাচ্ছি।

সংবাদ সম্মেলনের সময় অন্যান্যাের মধ্যে উপস্থিত ছিলের ভুক্তভোগী সৈয়দ হোসেন মীর ও মো. হেলাল মীর, মিজানুর রহমান, মনিরুল ইসলাম, আ’লীগের ইউনিয়ন বন বিষয়ক সম্পাদক মো. শাহজাহান ও সহ- দপ্তর সম্পাদক মো. বশির, ব্যবসায়ী মনিরুল ইসলাম স্বপন, এনু মিয়া, মো. আজিজুর রহমান, আবদুল আউয়াল প্রমুখ।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

হিফজুল কোরআন প্রতিযোগিতায় রানার্স আপ হওয়া হাফেজ সালমান ফারসীকে সম্মাননা প্রদান

বিডিআর হত্যাকাণ্ডে শেখ হাসিনার ‘গ্রীণ সিগনাল ছিল’, মূল সমন্বয়কারী তাপস : তদন্ত কমিশন

ইসলামপুরের সেই তিন ছাত্রীর নিখোঁজ হওয়ার নেপথ্যের রহস্য উদ্ঘাটন

নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করবে ইসি

হোমনায় ১ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি আটক

কলেজ ছাত্রী ও গৃহবধূসহ দুই নারীর রহস্যজনক লাশ উদ্ধার: ওসি’র অশোভন আচরণ!

বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশনের উদ্যোগে নীলফামারীতে শীতবস্ত্র বিতরণ

বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশনের উদ্যোগে নীলফামারীতে শীতবস্ত্র বিতরণ

ডোমার পৌর নির্বাচনে ১,২ ও ৩নং ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বিতা করছেন যারা

ডোমারে শাওন হিমাগারে এজেণ্ট, ব্যবসায়ী ও আলু চাষী সম্মেলন অনুষ্ঠিত

পুঠিয়ায় তিন ফসলি জমিতে পুকুর খননের হিড়িক, সংকুচিত হচ্ছে কৃষির জমি