crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ডোমারে গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুন ১৯, ২০১৯ ৩:২৪ অপরাহ্ণ

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
নীলফামারীর ডোমারে পিংকি আক্তার (১৮) নামের এক গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে ডোমার থানা পুলিশ।ঘটনাটি ঘটেছে ডোমার সদর ইউনিয়নের ছায়া পাড়া গ্রামে।

জানা যায়, মঙ্গলবার দুপুরে উক্ত গ্রামের সাজেদুল ইসলামের স্ত্রী পিংকি আক্তার (১৮) তার নিজ শোয়ার ঘরে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।

পিংকির শশুর বাড়ীর লোক জানায়, সে সকালে ঘুম থেকে উঠে নাস্তা করার পর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিলনা। শোয়ার ঘরের দরজা ভিতর দিয়ে বন্ধ থাকায় বিষয়টি সন্দেহ হলে জানালা ভেঙ্গে দেখে লাশ ঝুলে আছে। এলাকাবাসী থানায় সংবাদ দিলে পুলিশ ঘটনা স্থলে গিয়ে ঝুলন্ত অবস্থায় পিংকির লাশ উদ্ধার করে।

ডোমার থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, লাশের সাথে একটি চিঠি পাওয়া গেছে। তাতে লেখা ছিল, তোমার জেদ নিয়ে তুমি থাকো, আমি চলে গেলাম, ইতি পিংকি। তিনি আরো জানান, লাশ ময়না তদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হবে। এ বিষয়ে থানায় একটি ইউডি মামলা হয়েছে।

উল্লেখ্য, গত ৮ মাস পূর্বে ডোমার পৌর এলাকার ৮নং ওয়ার্ডের বসতপাড়া এলাকার আউয়াল হোসেনের মেয়ে পিংকি আক্তারের সাথে সাজেদুল ইসলামের বিয়ে হয়। বিয়ের পর থেকে পারিবারিক বিষয় নিয়ে প্রায় সময় ঝগড়া বিবাদ হতো। সাংসারিক বিষয় নিয়ে পিংকি আত্মহত্যা করতে পারে বলে অনেকে ধারনা করেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ঘোড়াঘাটে অনলাইনে প্র*তারণার শিকার ৫৬ শিক্ষার্থী ফিরে পেল টাকা

ডোমারে বসতবাড়ী থেকে গাঁজার গাছ উদ্ধার

ডোমারে অজ্ঞাত পরিচয় বৃদ্ধের লাশ উদ্ধার, সন্ধান চায় পুলিশ

এনজিও’র কিস্তির বেড়াজালে রংপুরের অসহায় ও দুস্থ মানুষজন

ঝিনাইদহে ফেন্সিডিলসহ চুয়াডাঙ্গার ২ নারী মাদক ব্যবসায়ী আটক

হোমনায় তুচ্ছ ঘটনায় ভাতিজার হাতে প্রাণ গেল চাচার!

ঝিনাইদহে জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়নে করণীয় শীর্ষক নাগরিক সংলাপ অনুষ্ঠিত

রংপুরে সময় টিভি’র রিপোর্টার রতন সরকারের হামলাকারীদের গ্রেফতারে ২৪ ঘন্টার আল্টিমেটাম

বুয়েটে চান্স পেলো হোমনার সিকদার ইয়াসির আলম

মাধ্যমিকে স্তরের শিক্ষাক্রম থেকে ইসলাম শিক্ষা বাদ দেওয়ার খবর গুজব: শিক্ষা মন্ত্রণালয়