crimepatrol24
১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় বিকাল ৫:০৬ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

নাসিরনগরে বর্ণাঢ্য আয়োজনে শেখ রাসেল দিবস পালিত

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
অক্টোবর ১৮, ২০২২ ৮:৩৯ অপরাহ্ণ
নাসিরনগরে বর্ণাঢ্য আয়োজনে শেখ রাসেল দিবস পালিত

 

 

আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া)সংবাদদাতা ॥ “শেখ রাসেল নির্মলতার প্রতীক,দুরন্ত প্রাণবন্ত নির্ভীক” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে শেখ রাসেল দিবস পালিত হয়েছে।

মঙ্গলবার সকালে উপজেলা কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধ চত্বরে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করা হয়। পরে উপজেলা সদরে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় সরকারি-বেসরকারি কর্মকর্তা,বীর মুক্তিযোদ্ধা,উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান,সাংস্কৃতিক,সামাজিক সংগঠন ও বিভিন্ন পেশার মানুষ অংশগ্রহণ করেন।

শোভাযাত্রা শেষে উপজেলা প্রশাসনের উদ্যোগে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সহযোগিতায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ফখরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ডাঃ রাফিউদ্দিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোনাব্বর হোসেন,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার,থানার অফিসার ইনচার্জ মোঃ হাবিবুল্লাহ সরকার। এসময় উপজেলা প্রাণিসম্পদ ডা: নুরুল ইসলাম ,উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: অভিজিৎ রায়,সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শুভ্র সরকার,বীর মুক্তিযোদ্ধা আবদুল বাকী, সাবেক ইউপি চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা রাফিজ মিয়া,সদর ইউপি চেয়ারম্যান পুতুল রানী দাস,চাপরতলা ইউপি চেয়ারম্যান মনসুর আহমেদ ভূইয়া,উপজেলা আওয়ামীলীগের সভাপতি অসিম কুমার পাল,সাধারণ সম্পাদক লতিফ হোসেন,নাসিরনগর সরকারি কলেজের অধ্যক্ষ(ভারপ্রাপ্ত)জামিল ফোরকার,প্রধান শিক্ষক আবদুর রহিম,উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেনসহ সরকারি-বেসরকারি কর্মকর্তা,বীর মুক্তিযোদ্ধা,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক,শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এদিকে সকাল ১০ টায় উপজেলার হরিণবেড় শাহজাহান উচ্চ বিদ্যালয়ে শেখ রাসেল ‘স্কুল এন্ড ফিউচার’ এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

হোমনায় স্থানীয় এমপি’র ছবি অপমান ও কটাক্ষ করে ফেসবুকে পোস্ট করায় ডিজিটাল আইনে মামলা

হোমনায় স্থানীয় এমপি’র ছবি অপমান ও কটাক্ষ করে ফেসবুকে পোস্ট করায় ডিজিটাল আইনে মামলা

কদমতলীতে ২০০ হতদরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করলেন যুবলীগের সভাপতি মো. জাহাঙ্গীর দেওয়ান

লক্ষ্মীপুরে নবাগত পুলিশ সুপারের সাথে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান সম্প্রদায়ের মতবিনিময়

লক্ষ্মীপুরে নবাগত পুলিশ সুপারের সাথে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান সম্প্রদায়ের মতবিনিময়

হোমনায় করোনা প্রতিরোধে সার্কেল এএসপি’র অভিযান অব্যাহত

কালীগঞ্জে পিকআপ ভ্যানের ধা’ক্কায় চাকায় পি’ষ্ট হয়ে শিশু নি’হত

কালীগঞ্জে পিকআপ ভ্যানের ধা’ক্কায় চাকায় পি’ষ্ট হয়ে শিশু নি’হত

নিত্যপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন ও জেলা প্রশাসককে স্মারকলিপি প্রদান করেছে ক্যাব চট্টগ্রাম

মহেশপুরে মাদকাসক্ত যুবককে টাকা না দেওয়ায় মা ও নানীকে কুপিয়ে হত্যা !

ডোমারে ইউএনও’র হস্তক্ষেপে বাল্য বিয়ে বন্ধ

শুধু জাকাত ব্যবস্থাপনার মাধ্যমেই দেশে দারিদ্র্য বিমোচনে কার্যকর ভূমিকা রাখা সম্ভব: প্রধানমন্ত্রী

কেএমপি’র খুলনা থানা পুলিশের অভিযানে মাদকসহ গ্রেফতার-১