crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ঘোড়াঘাটে ঋণ পরিশোধে ব্যর্থ হয়ে যুবকের আ’ত্মহত্যা

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
অক্টোবর ২৬, ২০২৩ ৮:১৩ অপরাহ্ণ

 

মাহতাব উদ্দনি আল মাহমুদ,ঘোড়াঘাট (দিনাজপুর)ঃ
দিনাজপুরের ঘোড়াঘাটে ফিরোজ কবির (২৮) নামে এক যুবক আ’ত্মহত্যা করেছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় নিজ ঘরে রশিতে ফাঁ’স দিয়ে আ’ত্মহত্যা করেন তিনি।
নিহত ফিরোজ পৌর এলাকার দক্ষিণ কাদিমনগর গ্রামের হাফিজুর রহমানের ছেলে। তিনি পেশায় ফল ব্যবসায়ী ছিলেন।

পরিবার জানায়, দীর্ঘদিন ধরে ঋণগ্রস্ত ছিলেন ফিরোজ। সেই সাথে স্ত্রীর সাথে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে মনোমালিন্য চলছিল। এসব কারণে বৃহস্পতিবার সকালে নিজ ঘরে গলায় ফাঁ’স দেন তিনি। জমি থেকে গরুর ঘাস কেটে নিয়ে এসে তার মা নিজ ঘরে তাকে ঝু’লন্ত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার করে। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে এবং অচেতন অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক ফিরোজকে মৃত ঘোষণা করে।

ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ ফারহান বলেন, ‘সকাল ১০ টায় আমাদের হাসপাতালে ফিরোজকে নিয়ে আসা হয়েছে। আমরা তাকে মৃত অবস্থায় পেয়েছি। নিহতের গলায় ফাঁ’স দেওয়ার চিহ্ন রয়েছে।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ বলেন, ‘পরিবার ও স্থানীয়দের মাধ্যমে জানতে পেরেছি তিনি আ’ত্মহত্যা করেছেন। পরিবারের কোন অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা করা হয়েছে।

 

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

আগামী ১০ ডিসেম্বর ২৬ শর্তে সোহরাওয়ার্দীতে বিএনপিকে সমাবেশের অনুমতি ডিএমপির

আগামী ১০ ডিসেম্বর ২৬ শর্তে সোহরাওয়ার্দীতে বিএনপিকে সমাবেশের অনুমতি ডিএমপির

হোমনা সরকারি হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন স্থাপিত

হোমনা সরকারি হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন স্থাপিত

ঝিনাইগাতীতে গাঁজা সেবন ও বিক্রির দায়ে এক নারীসহ ৭ জনের কারাদণ্ড

গাইবান্ধায় র‌্যাবের শীত বস্ত্র বিতরণ

বড়গাও ইউনিয়ন ৯নং ওয়ার্ড শাহাপাড়া যুব উন্নয়ন ক্লাবের উদ্যোগে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

বড়গাও ইউনিয়ন ৯নং ওয়ার্ড শাহাপাড়া যুব উন্নয়ন ক্লাবের উদ্যোগে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদকসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

হোমনায় মহানবি (স.) কে নিয়ে কটূক্তির জেরে মাজার, বাড়িঘরে ভাঙচুর-অগ্নিসংযোগ

পঞ্চগড়ে বাটোয়ারা মামলা করায় বাড়ি ছাড়া ৮ পরিবার, ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

সরকারি উদ্যোগে সরাসরি কৃষকের কাছ থেকে ধান ক্রয়ের দাবিতে রংপুর জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি পেশ

ব্র্যাক সামাজিক ক্ষমতায়নে জামালপুর সদর ইউএনও’র উঠান বৈঠক