crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ডোমারে কিশোরী কন্যাকে যৌনপল্লীতে বিক্রির দায়ে পিতা ও দেহব্যবসায়ী শিল্পী আটক

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মার্চ ২৫, ২০১৯ ৩:১৪ অপরাহ্ণ

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
ডোমারে কিশোরী কন্যাকে যৌনপল্লীতে বিক্রির দায়ে দেহব্যবসায়ী শিল্পীকে আটক করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।
মাত্র ৩০ হাজার টাকায় নিজের ১৩ বছর বয়সী মেয়েকে দৌলতদিয়া যৌনপল্লীতে বিক্রি করছিলো পাষণ্ড পিতা এরশাদ আলী (৩৫) ও তার সহযোগী যৌনকর্মী শিল্লী আক্তার (৩০) ।

জানা যায়, নওগাঁ জেলার মান্দা উপজেলার হোসেনপুর গ্রাামের আজগর সোনার ছেলে এরশাদ আলী তার নিজের ১৩ বছর বয়সী কন্যাকে মাত্র ৩০ হাজার টাকার বিনিময়ে নীলফমারী জেলার ডোমার উপজেলার পাংগা মটুকপুর ইউনিয়নের পাংগা চৌপতি গ্রামের নজরুল ইসলামের মেয়ে শিল্পীর কাছে নিজের মেয়েকে বিক্রি করে। শিশুটিকে নিয়ে গত রবিবার রাত ৯টার গোয়ালন্দ ঘাট যৌনপল্লীতে নিয়ে গেলে গোপন সংবাদের ভিত্তিতে শিশুর পিতা এরশাদ ও যৌনকর্মী শিল্পীকে আটক করে পুলিশ। এবিষয়ে গোয়ালন্দ ঘাট থানার এসআই ওলিয়ার রহমান বাদী হয়ে আটকরকৃত দুই আসামির বিরুদ্ধে মানবপাচার আইনে মামলা দায়ের করেন।

বিক্রির হাত থেকে বেঁচে যাওয়া কিশোরী জানায়, তার বাবা মায়ের অনেক আগেই ছাড়াছাড়ি হয়েছিল। বাবা ও মা দুজনই আবার বিয়ে করে নতুন সংসার করছে। সে কখনো দাদির কাছে, কখনো ফুফুর কাছে, আবার কখনো মায়ের কাছে থাকতো। এ পরিস্থিতিতে তার বাবা এরশাদ কন্যাকে ঢাকায় ভাল বাড়ীতে রাখার নাম করে সরাসরি দৌলতদিয়া যৌনপল্লীতে নিয়ে আসে। এ সময় কিশোরী কান্না করতে করতে বলে, ‘আব্বু ভুল করে ফেলেছে, আব্বুকে ভালো হওয়ার জন্য একবার সুযোগ দেন স্যার। এ সময় এক নরপশু পিতার প্রতি সন্তানের ভালোবাসা দেখে উপস্থিত সকলের মধ্যে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

সে কোথায় যেতে চায় জানতে চাইলে সে জানায়, ‘আমি আমার মায়ের কাছে যেতে চাই।

এরশাদ আলী ও যৌনকর্মী শিল্পীর সঙ্গে কথা বলে জানা যায়, উদ্ধার হওয়া কিশোরীর বাবা এরশাদ আলীর দৌলতদিয়া যৌনপল্লীতে যাতায়াতের সূত্র ধরে যৌনকর্মী শিল্পীর সঙ্গে পরিচয়। এরশাদ আলী শিল্পীকে প্রস্তাব দেয় একটি মেয়ে এনে দিলে তাকে ৮০ হাজার টাকা দিতে হবে। কিন্তু শিল্পী তাকে ৩০ হাজার টাকা দিতে রাজি হয়। এই ৩০ হাজার টাকার জন্যই এরশাদ আলী তার মেয়েকে যৌনপল্লীতে নিয়ে আসে।

গোয়ালন্দ ঘাট থানার ওসি এজাজ শফী জানান, প্রাপ্ত সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি দল রাতে ছদ্মবেশে যৌনপল্লীতে বিক্রির সময় ওই কিশোরীকে উদ্ধার করে। এ সময় হাতেনাতে দুইজনকে গ্রেফতার করা হয়। উদ্ধার হওয়া কিশোরীর নির্ভরযোগ্য কোন অভিভাবক না থাকায় আদালতের মাধ্যেমে ১৮ বছর না হওয়া পর্যন্ত সরকারি সেফ হোমে রাখার আবেদন করা হবে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

কেএমপি’র অভিযানে ১৭০ পিস ইয়াবাসহ গ্রেফতার-৪

কথামতো কাজ করলেন চকরিয়ার মেয়র মো.আলমগীর চৌধুরী

কোনো অবস্থাতেই স্বাস্থ্য খাতের সেবা থেকে জনগণকে বঞ্চিত করা যাবে না: স্বাস্থ্য উপদেষ্টা

জামালপুরে মা’দকদ্রব্যের অ’পব্যবহার ও অ’বৈধ পা’চারবিরোধী আন্তর্জাতিক দিবস উদযাপিত

জামালপুরে মা’দকদ্রব্যের অ’পব্যবহার ও অ’বৈধ পা’চারবিরোধী আন্তর্জাতিক দিবস উদযাপিত

দেশে করোনায় আরও ৭৪ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৮৫৪

মাদারগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নকল ওষুধ উদ্ধার, দোকান মালিকের ১বছরের কারাদণ্ড

ঝিনাইদহে এবার নির্ধারিত জমি থেকে ৩ লাখ ৫ হাজার ৮৮ টন আমন চাল উৎপাদনের টার্গেট

নরসিংদীতে ডিবি পরিচয়ে অপহরণ করে মুক্তিপণ আদায় করার অভিযোগে গ্রেফতার ৪

কোটচাঁদপুরের দোড়া ইউনিয়নের চেয়ারম্যান কাবিলের বিরুদ্ধে তিন নারী মেম্বারের লিখিত অভিযোগ!

চলন্ত বিজয় এক্সপ্রেস ট্রেনে পা’থর নিক্ষেপ, চালক আ’হত