crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

দেশে করোনায় আরও ৭৪ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৮৫৪

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
এপ্রিল ৮, ২০২১ ৮:৫৭ অপরাহ্ণ

 

ক্রাইম পেট্রোল ডেস্ক>>  সারা দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ৭৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯ হাজার ৫২১ জন। একই সময়ে আক্রান্ত হয়েছেন ৬৮৫৪ জন। এনিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৬ লাখ ৬৬ হাজার ১৩২ জন। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২০.৬৫ শতাংশ।

গত ২৯ মার্চ অতীতের সব রেকর্ড ভেঙে করোনা শনাক্ত হন ৫ হাজার ১৮১ জন, সেই রেকর্ড ভেঙে ৩১ মার্চ শনাক্ত হন ৫ হাজার ৩৮৫ জন। ১ এপ্রিল ফের শনাক্ত দাঁড়ায় ৬ হাজার ৪৬৯ জন। ২ এপ্রিল দাঁড়ায় ৬ হাজার ৮৩০ জন। এরপর ৪ এপ্রিল সব রেকর্ড ভেঙে সাত হাজার ছাড়িয়ে একদিনে শনাক্ত দাঁড়ায় ৭ হাজার ৮৭ জন। মঙ্গলবার শনাক্ত হন ৭ হাজার ২১৩ জন। এর পরদিন বুধবার এখন পর্যন্ত করোনা শনাক্তের সর্বোচ্চ রেকর্ড হয়।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৩৩ হাজার ৩২৮টি, অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ৩৩ হাজার ১৯৩টি। এখন পর্যন্ত ৪৯ লাখ ১৫ হাজার ৭৫৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ৪৮ জন পুরুষ এবং নারী ২৬ জন। এখন পর্যন্ত পুরুষ ৭ হাজার ১৩০ জন এবং নারী মৃত্যুবরণ করেছেন ২ হাজার ৩৯১ জন।

 

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সংসদ নির্বাচন নিরপেক্ষ করতে হলে আ’লীগের আমলে করা বিতর্কিত আসনগুলোর সীমানা পুনঃনির্ধারণ জরুরি

হোমনায় মাথাভাঙ্গা ভৈরব উচ্চ বিদ্যালয়ের সভাপতি হলেন মুন্সি পরিবারের রাশিদা আক্তার

সরকারি কর্মকর্তারা অনিয়ম করলে কঠোর শাস্তির ব্যবস্থা: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে মাদকসহ ৪ ব্যবসায়ী গ্রেফতার

চিলাহাটিতে টিকিট কালোবাজারি প্রতিহত করতে গিয়ে ছাত্রলীগ কর্মীরা লাঞ্ছিত

সারাদেশে অধঃস্তন আদালত হতে ২১৪৬১ আসামির জামিন

ডোমারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর অবমাননার প্রতিবাদে রংপুর চেম্বারের মানববন্ধন

১০ লক্ষ নেকী লাভের দোয়া

খুলনায় আ’লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেফতার-৬