crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ঝিনাইদহে এবার নির্ধারিত জমি থেকে ৩ লাখ ৫ হাজার ৮৮ টন আমন চাল উৎপাদনের টার্গেট

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
আগস্ট ৬, ২০১৯ ৪:৫৯ অপরাহ্ণ

জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহঃ
ঝিনাইদহ জেলায় চলতি মৌসুমে ১ লাখ ৫ হাজার ৬৪৬ হেক্টর জমিতে আমন আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। নির্ধারিত জমি থেকে ৩ লাখ ৫ হাজার ৮৮ টন চাল উৎপাদনের টার্গেট নেয়া হয়েছে। গত বছর আমন আবাদ করা হয়েছিল ১ লাখ ১ হাজার ২৫০ হেক্টর জমিতে। এছাড়া আমনের বীজতলা প্রস্তুত করা হয়েছে ১৩ হাজার ৫৮০ হেক্টর জমিতে। বর্তমানে কৃষকরা জমি প্রস্তুতির কাজে ব্যস্ত রয়েছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জেলার ৬ উপজেলায় মোট আমন আবাদের লক্ষ্যমাত্রার মধ্যে সদরে ২৫ হাজার ৩শ হেক্টর, শৈলকুপায় ২৫ হাজার ৮৮০ হেক্টর, হরিণাকুন্ডুতে ১০ হাজার ৮শ হেক্টর, কালীগঞ্জে ১৯ হাজার ২৭৫ হেক্টর, কোটচাঁদপুরে ৬ হাজার ২৬১ হেক্টর, মহেশপুরে ১৮ হাজার ১৩০ হেক্টর জমি রয়েছে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক জি এম আব্দুর রউফ বলেন, ঝিনাইদহ জেলায় এ বছর একটু দেরিতে বৃষ্টি হওয়াতে এখানে একটু দেরিতে ফসল ফলবে। তাই এ বছর বর্ষা মৌসুমের প্রথম দিকে বৃষ্টিপাত কম হওয়ায় কৃষকরা বিলম্ব করে বীজতলা তৈরি করেছে। তবে আমরা কৃষকদের সেচ ব্যবস্থার মাধ্যমে বীজতলা তৈরিতে উদ্বুদ্ধ করেছি। গত বছরের তুলনায় কৃষকরা এ বছর বেশি আমনের আবাদ করায় আমরা সন্তুষ্ট। জুলাই মাসের শেষ সপ্তাহ থেকে আগস্টের প্রথম সপ্তাহে এখানে আমন আবাদ কার্যক্রম শেষ হবে। আমাদের পক্ষ থেকে কৃষকদের সারিবদ্ধ চারা রোপণ, সুষম মাত্রায় সার প্রয়োগসহ সব ধরনের পরামর্শ প্রদান অব্যাহত রয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী জানুয়ারিতে কৃষকরা ফসল ঘরে তুলবেন।

উপসহকারী কৃষি কর্মকর্তা শংকর মজুমদার বলেন, এখানে সাধারণত ব্রি ধান-৫১, ৫২, ৭৬, ৭৭ এবং বিআর ২২, ২৩ জাতের আমন বেশি আবাদ করা হয়। এ ছাড়া চলতি বছর ২১০টি আমনের প্রদর্শনীর ব্যবস্থা রাখা হয়েছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

গাইবান্ধায় ডিবির অভিযানে ইয়াবা ব্যবসায়ি গ্রেফতার

মহাসড়কের পাশে ছেলে সন্তানের জন্ম দিলেন ভা’রসাম্যহীন এক নারী

মহাসড়কের পাশে ছেলে সন্তানের জন্ম দিলেন ভা’রসাম্যহীন এক নারী

পঞ্চগড়ে চিনিকল চালুর দাবিতে মানববন্ধন

বানেশ্বর সরকারি কলেজের ঝুঁকিপূর্ণ ভবনে চলছে পাঠদান, যেকোনো সময় ঘটতে পারে দু’র্ঘটনা

বানেশ্বর সরকারি কলেজের ঝুঁকিপূর্ণ ভবনে চলছে পাঠদান, যেকোনো সময় ঘটতে পারে দু’র্ঘটনা

ডোমারে বীর মুক্তিযোদ্ধা লুৎফল হক স্মরণে অসহায়দের খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ

ডোমারে বীর মুক্তিযোদ্ধা লুৎফল হক স্মরণে অসহায়দের খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ

গোবিন্দগঞ্জে হাইওয়ে পুলিশ অভিযানে ১৩৮ বোতল ফেন্সিডিলসহ আটক-২

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৬ ব্যবসায়ী গ্রে’ফতার

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৬ ব্যবসায়ী গ্রে’ফতার

পুলিশের ৪ ডিআইজিকে বাধ্যতামূলক অবসরে পাঠালো সরকার

ঢাবিতে ভর্তি জালিয়াতির দায়ে ৬৩ শিক্ষার্থী বহিষ্কৃার

ডোমারে ২৪৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার