crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

চলন্ত বিজয় এক্সপ্রেস ট্রেনে পা’থর নিক্ষেপ, চালক আ’হত

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মার্চ ১৪, ২০২৪ ৭:০২ অপরাহ্ণ

 

দিলীপ কুমার দাস, ময়মনসিংহ :
জামালপুর থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী বিজয় এক্সপ্রেস ট্রেনে পাথর নি’ক্ষেপের ঘটনা ঘটেছে। এতে ট্রেনের চালক মো. আতিকুল ইসলাম (৪২) গু’রুতর আ’হত হয়েছেন । তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (১৩ মার্চ) রাত সাড়ে ১১টায় গৌরীপুর ঈশ্বরগঞ্জ রেলওয়ে স্টেশনের মাঝামাঝি বোকাইনগর এলাকায় একটি সেতুর কাছে এ ঘটনা ঘটে।

বিজয় এক্সপ্রেস ট্রেনে কর্তব্যরত রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) হানিফ মিয়া সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ‘জামালপুর থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী বিজয় এক্সপ্রেস ট্রেনটি বোকাইনগর এলাকার একটি সেতুর কাছে আসতেই দু’র্বৃত্তরা পাথর নি’ক্ষেপ করে। এসময় পাথর ট্রেনের চালক আতিকুল ইসলামের নাকে লাগলে তার নাক ফে’টে যায়। র’ক্তাক্ত অবস্থায় তিনি ট্রেনটি ঈশ্বরগঞ্জ স্টেশনের প্লাটফর্মের কাছাকাছি নিয়ে থামিয়ে দেন। তাকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।’

ময়মনসিংহ জংশন থেকে বিকল্প চালক আসার পর ট্রেনটি চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে গেছে বলে জানান তিনি।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

নাসিরনগর গোকর্ণ ইউনিয়ন আওয়ামীলীগের সম্মেলন অনুষ্ঠিত

নাসিরনগর গোকর্ণ ইউনিয়ন আওয়ামীলীগের সম্মেলন অনুষ্ঠিত

বানেশ্বরে গরিব-দুঃখীদের মাঝে শীতবস্ত্র বিতরণ

বানেশ্বরে গরিব-দুঃখীদের মাঝে শীতবস্ত্র বিতরণ

পুঠিয়ায় আগুনে পুড়ে বাড়িঘর ও গরু-ছাগল ভস্মীভূত

জামালপুরে নাতির কুকর্মের দায়ে ৮৫ বছর বৃদ্ধের সঙ্গে ১১বছরের শিশুকন্যার বিয়ে

নাঙ্গলকোটে আশ্রয়ণ-২ প্রকল্পে নির্মিত গৃহ ও গৃহ নির্মানের জন্য প্রস্তুত জমি পরিদর্শনে কুমিল্লার ডিসি

নাঙ্গলকোটে আশ্রয়ণ-২ প্রকল্পে নির্মিত গৃহ ও গৃহ নির্মানের জন্য প্রস্তুত জমি পরিদর্শনে কুমিল্লার ডিসি

জামালপুরে বিএনপি ও অঙ্গসংগঠনের দ্বিতীয় দিনের অবরোধ পালন

জামালপুরে সাংবাদিকদের সঙ্গে নবাগত জেলা প্রশাসক মুর্শেদা জামান এর মতবিনিময়

শেরপুরের ঝিনাইগাতিতে কাঠের সেতুটি চলাচলের অনুপযোগী

শেরপুরের ঝিনাইগাতিতে কাঠের সেতুটি চলাচলের অনুপযোগী

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৬ মা’দক কারবারি গ্রে’ফতার

করোনা সন্দেহে একই পরিবারের ৫জন রংপুর মেডিক্যালে ভর্তি