crimepatrol24
১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় রাত ১১:০০ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

অনলাইনে মোবাইল ফোনের অর্ডার করে পেলেন বাক্সভর্তি কাঠের টুকরা!

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
নভেম্বর ২৪, ২০২০ ৮:৩১ অপরাহ্ণ

অনলাইন ডেস্কঃ অনলাইনে মোবাইল ফোনের অর্ডার করে ফোনের পরিবর্তে বাক্সভর্তি কাঠের টুকরা পেয়েছেন এক ব্যক্তি। পরে তার অভিযোগের পরিপ্রেক্ষিতে রাজধানীর রূপনগর থানা এলাকা থেকে আবুল কালাম (৪১) নামে এক প্রতারককে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৪)।

মঙ্গলবার তাকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৪ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার সাজেদুল ইসলাম সজল।

তিনি জানান, আটক আবুল কালাম ভিন্ন নামে ফেসবুকে একটি ফেক আইডি চালাতেন। সেই আইডি থেকে জনপ্রিয় একটি প্রতিষ্ঠানের নামে স্যামসাং কোর এ-২ মডেলের মোবাইল ফোন বাজার মূল্যের চেয়ে কম দামে বিক্রির বিজ্ঞাপন দেন। তার এই বিজ্ঞাপনের ফাঁদে পড়ে এক ব্যক্তি ৮০টি মোবাইল ফোন কেনার জন্য অনলাইনে অর্ডার করেন। কিন্তু ডেলিভারির সময় মোবাইল ফোন না দিয়ে মোবাইল বাক্সের ভেতর কাঠের টুকরা দিয়ে দেন প্রতারক আবুল কালাম।এভাবে তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন জনের সঙ্গে অনলাইনে প্রতারণা করে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। আটক আবুল কালামের বিরুদ্ধে মিরপুর মডেল থানায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান র‌্যাবের এই কর্মকর্তা।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

মিডিয়ায় বাহবা পেতে হয়তো কেউ জো বাইডেনের বিরুদ্ধে মামলা করেছে : পররাষ্ট্রমন্ত্রী

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদকসহ ৫ ব্যবসায়ী গ্রেফতার

মানবতা বিরোধী অপরাধ মামলায় ঝিনাইদহের হলিধানী ইউনিয়নের আ’লীগ সভাপতি চেয়ারম্যানসহ গ্রেফতার-২

মালদ্বীপকে হারিয়ে বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় রাউন্ডে বাংলাদেশ

কালীগঞ্জে কর্মহীন মানুষের মাঝে বিএনপি’র খাদ্যসামগ্রী বিতরণ

রংপুরে ঘু’ষের টাকাসহ শিক্ষা অফিসের সহকারী আটক

রংপুরে ঘু’ষের টাকাসহ শিক্ষা অফিসের সহকারী আটক

পদ্মার ইলিশ চেনার উপায়

হোমনায় পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির উদ্বোধন

রংপুরের বিশাল আকৃতির হিমালয়ী গৃধিনী জাতের শকুন উদ্ধার

বুড়িগঙ্গা থেকে অজ্ঞাত পরিচয় কিশোরের লাশ উদ্ধার