crimepatrol24
২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় সন্ধ্যা ৭:৩৬ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

নির্বাচনে নিরাপত্তায় ড্রোন ও ডগ স্কোয়াড ব্যবহার করবে আইন-শৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জানুয়ারি ১৯, ২০২৬ ৯:৩২ অপরাহ্ণ

 

ক্রাইম পেট্রোল ডিজিটাল ডেস্ক।।
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নিরাপত্তায় সারাদেশে বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী ৪১৮টি ড্রোন ব্যবহার করবে। এর মধ্যে ২০০টি সেনাবাহিনী, নৌবাহিনী ১৬টি, বিজিবি ১০০টি, পুলিশ ৫০টি, কোস্টগার্ড ২০টি, র‍্যাব ১৬টি ও বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ১৬টি ড্রোন পরিকল্পনা অনুযায়ী ব্যবহার করবে। নির্বাচনে নিরাপত্তা ও সুরক্ষা দেওয়ার জন্য বিভিন্ন বাহিনী তাদের ডগ স্কোয়াড ব্যবহার করবে।’

সোমবার (১৯ জানুয়ারি) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা- সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের তিনি এসব তথ্য জানান।

তিনি বলেন, ‘এবারের নির্বাচনে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সবচেয়ে কার্যকর ভূমিকা রাখবে ‘নির্বাচন সুরক্ষা অ্যাপ-২০২৬’ -এর ব্যবহার যেটি ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার (এনটিএমসি) থেকে প্রস্তুত করা হয়েছে। এর সঙ্গে বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী, রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসারসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কেন্দ্রীয় কন্ট্রোল রুম যুক্ত থাকবে। এটি তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলাসংক্রান্ত অভিযোগ গ্রহণ ও এর দ্রুত প্রতিকার/নিয়ন্ত্রণে ভূমিকা রাখবে।’

নির্বাচনে প্রতিবন্ধকতা ও বাধা সৃষ্টি করতে পারে এমন দুষ্কৃতিকারীদের দ্রুত গ্রেফতার করে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘নির্বাচনকে বাধাগ্রস্ত ও প্রভাবিত করতে পারে এমন যে কোনো ধরনের অপতৎপরতা ও কার্যক্রম অন্তর্বর্তী সরকার কঠোর হাতে দমন করবে।’

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

দেশে করোনায় আরও ১৮ জনের মৃত্যু , নতুন শনাক্ত ১৮৯৯

সুন্দরগঞ্জের আল-মুজাহীদের ভাগ্যে আছে কি প্রতিবন্ধি ভাতা?

সুন্দরগঞ্জের আল-মুজাহীদের ভাগ্যে আছে কি প্রতিবন্ধি ভাতা?

পঞ্চগড়ে কর্মহীন পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

মাউশির সাবেক ডিজির সম্পদের বিবরণী চেয়ে দুদকের নোটিশ

তথ্যপ্রতিমন্ত্রীকে নিয়ে কটূক্তি করায় সরিষাবাড়ির মেয়র রোকনের বিরুদ্ধে মামলা

হোমনায় পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

ডোমারে যুবক হত্যা মামলায় জড়িত ২ আসামী গ্রেফতার

সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন  কমিশন গঠন

ঝিনাইদহে ডাকাতি হওয়া গরু কুষ্টিয়ার ভেড়ামারা থেকে উদ্ধার

ডিমলায় চালককে অচেতন করে অটোবাইক নিয়ে পালানোর সময় নারীসহ আটক ৩