crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

হোমনায় সার্কেল এএসপি’র সফল অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ গ্রেফতার-২

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মার্চ ৩, ২০২১ ১১:০১ পূর্বাহ্ণ

 

মো. ইব্রাহিম খলিল, হোমনা, কুমিল্লা>>

কুমিল্লার হোমনায় ‘একটি গ্রাম থেকে একটি দেশ ,মাদক মুক্ত বাংলাদেশ’ এই স্লোগানকে সামনে রেখে পুলিশ সুপার ফারুক আহমেদ পিপিএম (বার) মাদকের বিরুদ্ধে যে প্রত্যয় ঘোষণা করেছিলেন,”হয় মাদক ছাড়ুন, না হয় কুমিল্লা ছাড়ুন”এরই ধারাবাহিকতায় (হোমনা-মেঘনা সার্কেল) এর সিনিয়র সহকারী পুলিশ সুপার ( এএসপি) মো. ফজলুল করিম এর নেতৃত্বে হোমনা পৌর এলাকায় অভিযান চালিয়ে মাদকের বড় একটি চালানসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

গতকাল মঙ্গলবার (২ মার্চ,২০২১ খ্রি.) আনুমানিক রাত ১০ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পৌরসভার গ্রামীণ ব্যাংক সংলগ্ন মো. লাক মিয়ার বিল্ডিং এ অভিযান চালিয়ে ২৭ কেজি গাঁজা, ৬৫০ পিস ইয়াবা ও ০৩ বোতল ফেন্সিডিলসহ তাদেরকে গ্রেফতার করা হয়। আটকরা মো: ফারুক মিয়া (৪২) হোমনা পৌরসভাধীন শ্রীমদ্দি গ্রামের আনারুল হক এর ছেলে এবং সোনিয়া আক্তার (১৯) তিতাস থানার শিবপুর গ্রামের আবু হানিফ এর স্ত্রী।
(হোমনা-মেঘনা সার্কেল) এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. ফজলুল করিম  জানান, গোপন সংবাদ পেয়ে পুলিশ ফোর্স নিয়ে পৌরসভার গ্রামীণ ব্যাংক সংলগ্ন মো. লাক মিয়ার বাড়ি থেকে ২৭ কেজি গাঁজা, ৬৫০ পিস ইয়াবা ও ০৩ বোতল ফেন্সিডিলসহ তাদের গ্রেফতার করি। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে। তিনি আরও জানান, সে যে-ই হোক মাদকের ব্যাপারে কাউকে ছাড় দেওয়া হবে না।
 প্রসঙ্গত, তিনি (হোমনা-মেঘনা সার্কেল) এএসপি হিসেবে যোগদানের পর থেকে চোরাই গরু ও চোরাই সিএনজি উদ্ধার, চিহ্নিত ডাকাত গ্রেফতার ,মাদক ব্যবসায়ী ও সেবক গ্রেফতার, জুয়াড়ি গ্রেফতার, অপহরণকারী গ্রেফতার ও একাধিক ক্লুলেস হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনসহ আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।
এ বিষয়ে জানতে চাইলে হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. আবুল কায়েস আকন্দ বলেন, সার্কেল স্যারের নেতৃত্বে পৌরসভার গ্রামীণ ব্যাংক সংলগ্ন মো. লাক মিয়ার বিল্ডিং এ অভিযান চালিয়ে ২৭ কেজি গাঁজা, ৬৫০ পিস ইয়াবা ও ০৩ বোতল ফেন্সিডিলসহ  মো: ফারুক মিয়া (৪২) এবং সোনিয়া আক্তার (১৯) কে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার মো: ফারুক মিয়ার বিরুদ্ধে আগেও আরও ৪/৫ মামলা রয়েছে। আজ দুপুরে গ্রেফতার ব্যক্তিদের কোর্টে প্রেরণ করা হবে।
Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

রংপুরে ৩২ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব

ঢাকা মেডিকেলে ২০ কোটি টাকা খাবারের বিল অস্বাভাবিক : প্রধানমন্ত্রী

ঝিনাইদহ জেলা জুড়েই ঈদকে সামনে রেখে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে বেকারির খাদ্যদ্রব্য তৈরী, মনিটরিং নেই কর্তৃপক্ষের

নাসিরনগরে জেলা পরিষদের মহিলা সদস্যের খাদ্য সামগ্রী বিতরণ

কিশোরগঞ্জের পাগলা মসজিদে এবার পাওয়া গেল সর্বোচ্চ ৯ কোটি ১৭ লাখ ৮০ হাজার ৬ শ’ ৮৭ টাকা

তিতাসে ৪নং ওয়ার্ড কলাকান্দি ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের যৌথ উদ্যোগে কর্মী সমাবেশ

মধুপুরে ৭ মাসের শিশু সন্তান রেখে পালিয়ে গেল মা

দিনাজপুরের পুলিশ সুপার আনোয়ারের বিরুদ্ধে বিচারিক তদন্তের নির্দেশ

নাগরপুরে মহান বিজয় দিবস উপলক্ষে ফুটবল খেলার ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এমপি টিটু

কেএমপি’র অভিযানে ১২ কেজি গাঁ-জা এবং গাঁ-জা বহনকারী পিকআপসহ ২ ব্যবসায়ী গ্রেফতার