crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

যশোরে ৩০০ বস্তা চো*রাই চালসহ গ্রেফতার-২

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ডিসেম্বর ৪, ২০২৪ ৯:০৫ অপরাহ্ণ

 

ক্রাইম পেট্রোল ডেস্ক:
ঝিনাইদহের মহেশপুরে ৩০০ বস্তা চো*রাই চালসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে যশোরের গোয়েন্দা (ডিবি) পুলিশ। উপজেলার গৌরীনাথপুর এলাকা থেকে চাল উদ্ধারসহ ২ জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার বলুহর এলাকার রিপন বিশ্বাস ও মহেশপুর উপজেলার গৌরীনাথপুর গ্রামের মনিরুল ইসলাম।

বুধবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন যশোর ডিবির ওসি দেবব্রত হরি।

ওসি দেবব্রত জানান, ‘মঙ্গলবার রাতে মহেশপুরের গৌরীনাথপুর এলাকায় অভিযান চালিয়ে রিপন বিশ্বাস ও চো*রাই চালের ক্রেতা মনিরুল ইসলামকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে চো*রাই ৩০০ বস্তা চাল উদ্ধার করা হয়। ব্যবসায়ী তৌহিদুল ইসলামের করা মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।’

তিনি বলেন, ‘রোববার (১ ডিসেম্বর) রাতে ঝিকরগাছা হাড়িয়াদেয়াড়া আলামিন অটো রাইস মিল থেকে ৩০০ বস্তা চাল কেনেন ঝিকরগাছা স্টেশন রোডের চাল ব্যবসায়ী তৌহিদুল ইসলাম। এ চাল চট্টগ্রামের পাহাড়তলীতে পাঠানোর জন্য তিনি ট্রাক ভাড়া করেন। ট্রাক ড্রাইভার চাল গন্তব্যস্থলে পৌঁছে না দিয়ে চু*রি করে নিয়ে যায়। ওই ব্যবসায়ীর অভিযোগের ভিত্তিতে ডিবি পুলিশ তথ্যপ্রযুক্তির মাধ্যমে চালককে শনাক্ত করে।’

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

কুমারখালীতে ভোক্তা অধিদপ্তরের অভিযান : ৩ প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা

কেএমপি’র অভিযানে গাঁ-জা-সহ ২ ব্যবসায়ী গ্রেফতার

সারা দেশে ডেঙ্গুজ্বরে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩১১

দাউদকান্দিতে সার্কেল এ এস পি’র নেতৃত্বে অস্ত্রসহ ২ জলদস্যু আটক

ঝিনাইদহ গ্রীন জোন ঘোষণার দু’দিন পরেই আক্রান্ত বেড়ে ৯

ঘোড়াঘাটে সর্বত্র গাঁজার গন্ধ, উদ্বিগ্ন এলাকাবাসী

নেত্রকোনার মদনে দু’পক্ষের সংঘর্ষে আহত ৫০

সাংবাদিকরাই সমাজের দর্পণ ও চতুর্থ স্তম্ভ: প্রেস কাউন্সিল চেয়ারম্যান

পুলিশে করোনায় আক্রান্ত হলেন ২ হাজার ১৪১ জন

হোমনায় ইয়াবাসহ চার বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

হোমনায় ইয়াবাসহ চার বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার