crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ডোমারে ২দিন পেরিয়ে গেলেও উদ্ধার হয়নি নদীতে ডুবে যাওয়া ২ শিশু

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুলাই ৪, ২০২০ ৪:২২ অপরাহ্ণ


আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
নীলফামারীর ডোমারে ২০ঘন্টা পেরিয়ে গেলেও উদ্ধার হয়নি নদীতে ডুবে যাওয়া ২শিশু।
গতকাল শুক্রবার দুপুর থেকে শুরু করে অদ্যাবদি ডোমার ফায়ার সার্ভিস ও রংপুরের ডুবুরীদল শিশুদের লাশ খুঁজে না পাওয়ায় লাশ নিয়ে অনিশ্চয়তায় ভুগছেন হারিয়ে যাওয়া শিশুর পরিবারগুলো।
গতকাল শুক্রবার বেলা ১২টার উপজেলার গোমনাতি ইউনিয়নের আমবাড়ি গোমনাতী সড়কে দেওনাই নদীর একটি ঝুঁকিপূর্ণ সেতু পারাপারের সময় জোড়াবাড়ি ইউনিয়নের মিরজাগঞ্জ গ্রামের ময়নুল ও তার পরিবার স্ত্রী, তিন নাতি-নাতনীসহ অটোভ্যানযোগে নিজ বাড়িতে ফিরছিলেন। এসময় দেওনাই নদীর ঝুঁকিপূর্ণ বেইলী ব্রিজের পাটাতনের ফাঁকে অটোভ্যানের চাকা ঢুকে উল্টে গেলে ময়নুলের স্ত্রী রওশন আরা (৫৫), তার তিন নাতি-নাতনি লিপু (১০), মনি আক্তার (৫) ও মনোয়ার হোসেন (৬) নদীতে ছিটকে পড়ে যায়। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে রওশন ও লিপুকে উদ্ধার করলেও অপর ২ শিশু মনি ও মনোয়ার নদীতে নিখোঁজ হয়।
সংবাদ পেয়ে ডোমার থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান ও ডোমার ফায়ার সার্ভিস স্টেশন অফিসার ফরহাদ হোসেন তাদের বাহিনী নিয়ে উদ্ধার অভিযান চালায়। পরে রংপুর থেকে আসা ডুবুরীদল অভিযান চালিয়ে রাত অবদি ২শিশুর মরদেহ উদ্ধার হয়নি।

স্টেশন অফিসার ফরহাদ হোসেন জানান, আমাদের বাহিনী অনেক চেষ্টা করেও শিশুদের উদ্ধার করতে পারেনি। তবে বন্যার কারণে নদীতে প্রচুর পরিমাণে স্রোত থাকায় ভিতরে তলিয়ে স্রোতে ভাটির দিকে চলে যেতে পারে। নিখোঁজ শিশুদের বাড়ী গোমনাতি ইউনিয়নের উত্তর গোমনাতি গ্রামের সুরুজ্জামানের ছেলে মনোয়ার হোসেন (৬) ও জোড়াবাড়ি ইউনিয়নের বিএসসি পাড়া গ্রামের গোলাম রব্বানীর মেয়ে মনি আক্তার (৫)। অপর দিকে নিখোঁজ ২ শিশুর বাড়িতে চলছে শোকের মাতম।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ডোমারে বীর মুক্তিযোদ্ধা কমরেড মফিজার রহমান দুলালকে গণ সংবর্ধনা

ডোমারে বীর মুক্তিযোদ্ধা কমরেড মফিজার রহমান দুলালকে গণ সংবর্ধনা

ত্রাণ কার্যক্রম ও স্বাস্থ্য সুরক্ষার বিষয়ে প্রতিবেদন দেবেন সচিবরা : প্রধানমন্ত্রী

সরিষাবাড়ীতে আত্মরক্ষার্থে নদীতে লাফ দিয়ে নিখোঁজ হওয়া জুয়ারিরা  ৪৮ ঘণ্টায়ও উদ্ধার হয়নি

সরিষাবাড়ীতে আত্মরক্ষার্থে নদীতে লাফ দিয়ে নিখোঁজ হওয়া জুয়ারিরা ৪৮ ঘণ্টায়ও উদ্ধার হয়নি

সারা দেশে করোনায় আরও ৮ জনের মৃত্যু,নতুন শনাক্ত ৩৮৭

গাইবান্ধায় ভুয়া নারী পুলিশ আটক

দিনাজপুর পৌরসভা এবং সদর উপজেলার ৪টি ইউনিয়নকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা

ডেঙ্গুজ্বরে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২১

ডোমারে মীম টেলিকমে চু’রির ঘটনায় কুমিল্লা থেকে গ্রেফতার-২

ডেঙ্গু প্রতিরোধে শুধু মশক নিধনের ওপর নির্ভর না করে পরিচ্ছন্নতা ও জনসচেতনতার ওপর বিশেষ গুরুত্ব দিতে হবে: প্রধানমন্ত্রী

বাংলাবান্ধা জিরো পয়েন্ট  থেকে টেকনাফ পর্যন্ত  সেনাবাহিনীর এক্সপেডিশন সাইকেল যাত্রা শুরু