crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ঝিনাইদহে করোনার প্রভাবে বিপাকে গরু খামারীরা, সরকারি প্রনোদনা না পেলে পথে বসবে তারা

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুন ২, ২০২০ ৪:১৪ অপরাহ্ণ

ঝিনাইদহ প্রতিনিধি :
ঝিনাইদহে করোনার প্রভাবে বিপাকে পড়েছেন গো খামারীরা। অন্যদিকে গো খাদ্যের দাম বাড়ায় ক্ষতির মুখে তারা। এই অবস্থা দীর্ঘমেয়াদী হলে পথে বসার আশঙ্কা তাদের। ঝিনাইদহ সদর উপজেলার ধনঞ্জয়পুর গ্রামে ২০১৪ সালে ৪ একর জমির ওপর এম আর এইচ এগ্রো প্রাইভেট লিমিটেড নামের একটি গো খামার তৈরি করেন রোকনুজ্জামান রিপন। সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে ৭টি গাভী নিয়ে কর্মকান্ড শুরু করেন তিনি। বর্তমানে ছোট বড় ৪২ টি গরু রয়েছে তার ফার্মে। এর মধ্যে ২২ টি গাভী আছে যা থেকে প্রতিদিন দুধ হচ্ছে ১২০ লিটার। ব্রাক ডেইরি ফার্ম ও হোটেলে দুধ বিক্রি করলেও এখন তা বন্ধ রয়েছে। এতে পানির দামে স্থানীয়ভাবে দুধ বিক্রি করতে হচ্ছে তাকে। রোকনুজ্জামান রিপনের মতো ঝিনাইদহের বিভিন্ন অঞ্চলের খামারীদের একই অবস্থা। কোম্পানির বাইরের অতিরিক্ত দুধ এতোদিন মিষ্টিসহ বিভিন্ন খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানে দেয়া হতো। করোনার কারণে সেসব বন্ধ ও হাট-বাজারে চাহিদা কমে যাওয়ায় ধস নেমেছে দুধের বাজারের। শুধু তাই নয়, যানবাহনের কারণে গো খাদ্য আনা-নেওয়ার সমস্যার পাশাপাশি বেড়েছে দাম। ফলে সঠিকভাবে খাদ্য দিতে না পারায় দুধের উৎপাদনও কমেছে। বর্তমানে ২২ টি গাভী থেকে ৬০ লিটার দুধ উৎপাদন হচ্ছে। খামারী রিপন জানান, তার খামারে ৫/৬জন শ্রমিক কাজ করে। তাদের পারিশ্রমিক দেওয়া এবং গো খাদ্যের দাম বৃদ্ধি হওয়ায় প্রতিদিন ৫ হাজার টাকা লোকসান গুনতে হচ্ছে। ব্যাংক থেকে ১ কোটি টাকা ঋণ নিয়ে সুদ দিতে হিমশিম খেতে হচ্ছে তার। খামারী শিল্পকে টিকিয়ে রাখতে হলে সরকারি প্রণোদনাসহ ঋণের সুদ মওকুফের দাবি তার। এই খাতটি দেশের মানুষের পুষ্টি ও আমিষের চাহিদা মিটিয়ে থাকে। সরকার আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন এমনটাই দাবি দুগ্ধ খামারীদের। এ ব্যাপারে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আনন্দ কুমার অধিকারি বলেন, করোনায় খামারীরা লোকসানের বিষয়টি সরকারকে অবহিত করা হয়েছে। সরকারের পক্ষ থেকে প্রণোদনাসহ খামারীরা সকল প্রকার সুযোগ সুবিধা পাবে বলে আশা করছি। ঝিনাইদহ প্রাণিসম্পদ অধিদপ্তরের তথ্যমতে জেলায় ছোট বড় প্রায় ৫০ হাজার দুগ্ধ খামার রয়েছে। প্রতিদিন দুধ উৎপাদন হয় ২৮৪ মেট্রিক টন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ডোমার উপজেলা মহিলা দলের সমাবেশ অনুষ্ঠিত

হোমনায় সার্কেল এএসপির মানবতা, অসহায় মানুষের পাশে দাঁড়াতে বিত্তবানদের প্রতি আহবান

মনোনয়নপত্র দাখিলের সময় আর বাড়ছে না: ইসি সচিব

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুজ্বরে ১২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৪০

শেরপুরের ঝিনাইগাতীতে কীর্তিমান বাবা সন্মাননা- ২০২৪ অনুষ্ঠিত

ঝিনাইদহ জেলা কারাগারে এক হাজতির মৃত্যু

বাঞ্ছারামপুরে মু’ক্তিপণের জন্য ৭ বছরের শিশুকে হ’ত্যা, ২ অ’পহরণকারী গ্রেফতার

মিঠাপুকুরে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট প্রদান

কিশোরগঞ্জের হাওরে গোসল করতে গিয়ে নি’খোঁজ যুবকের লা’শ উদ্ধার

কিশোরগঞ্জের হাওরে গোসল করতে গিয়ে নি’খোঁজ যুবকের লা’শ উদ্ধার

কিশোরগঞ্জে ডা. কুতুব উদ্দিন আহম্মেদ ২য় বিভাগ ফুটবল লীগ-২০২৫ উদ্বোধন