crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

মহিলা স্বেচ্ছাসেবী সমিতিগুলোকে ১১ কোটি টাকার অনুদানের চেক বিতরণ

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
নভেম্বর ২৪, ২০২০ ৮:১৪ অপরাহ্ণ

অনলাইন ডেস্কঃ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীন তিন হাজার পাঁচশত স্বেচ্ছাসেবী সমিতিকে সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে প্রায় ১১ কোটি টাকা বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা এই অনুদানের চেক বিতরণ করেন। এই অর্থ সমিতির সদস্য ও গ্রামীণ নারীদের কোভিড-১৯ এর ক্ষতি কাটিয়ে সাবলম্বী হয়ে উঠতে ও তাদের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা।

মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক পারভীন আক্তারের সভাপতিত্বে এই অনুদান বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের সচিব কাজী রওশন আক্তার, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান চেমন আরা বেগম ও মাননীয় প্রধানমন্ত্রীর এসাইনমেন্ট অফিসার আফরোজা বিনতে মনসুর (গাজী লিপি)।

প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা বলেন, ‘বাংলাদেশ থেকে নারী দারিদ্র্য নির্মূল, নারীর কর্মসংস্থান সৃষ্টি ও নারীদের  উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে স্বেচ্ছাসেবী মহিলা সমিতির সদস্যদের আরো বেশি করে এগিয়ে আসতে হবে। ক্ষুদ্র ও কুটির শিল্প, গ্রামীণ ঐতিহ্যবাহী খাবার ও পোশাককে ডিজিটাল বাংলাদেশের তথ্য-প্রযুক্তির সুবিধা কাজে লাগিয়ে শহর ও বিদেশের ক্রেতাদের সামনে তুলে ধরতে স্বেচ্ছাসেবী মহিলা সমিতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ঝিনাইদহে আদালতে ‘ধ- র্ষ -ণ’ মামলার পর ফের কুপ্রস্তাবের অভিযোগে প্রেসক্লাবে নারীর সংবাদ সম্মেলন

চিলাহাটিতে নিয়াজ মোর্শেদের উদ্যোগে দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

কালীগঞ্জে যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রাকের ধাক্কায় নিহত ১১ আহত ৫০

ডোমারে পেট্রোল পাম্পে তেল কিনতে যাওয়া মানুষের উপচে পড়া ভিড়

ডোমারে পেট্রোল পাম্পে তেল কিনতে যাওয়া মানুষের উপচে পড়া ভিড়

নীলফামারীতে আরও ৪ জনসহ করোনায় আক্রান্ত ৭৬ জন

ঝিনাইদহের আরাপপুরে টাকার বিনিময়ে কেরাম খেলা, অভিযানে বোর্ড জব্দ জরিমানা

সরকার জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে আজীবন ক্ষমতায় টিকে থাকতে দেশকে পুলিশি রাষ্ট্রে পরিণত করছে: চরমোনাই পীর

বানেশ্বরে মাসব্যাপী বস্ত্র ও কুটির শিল্প মেলার উদ্বোধন

নীলফামারীর ডিমলায় ১৪ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

পঞ্চগড়ে সার সরবারহে বাফার গুদামের কার্যক্রম শুরু