crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

নীলফামারীর ডিমলায় ১৪ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ডিসেম্বর ৭, ২০২১ ৮:১২ অপরাহ্ণ

সুজন মহিনুল,নীলফামারী প্রতিনিধি>>
চতুর্থ ধাপে নীলফামারীর ডিমলার ৭ ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিনে সোমবার(৬ ডিসেম্বর)বিকেল পাঁচটা পর্যন্ত ১৪ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন।তাদের মধ্যে চেয়ারম্যান পদে(স্বতন্ত্র)৬ জন,সংরক্ষিত ওয়ার্ড সদস্য ১ জন ও সাধারণ সদস্য পদের ৭ জন প্রার্থী রয়েছেন।প্রত্যাহারকৃত প্রার্থীরা হলেন-ডিমলা সদর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী নুর মোবাশ্বর,বালাপাড়া ইউনিয়নের জাহানারা বেগম,নাউতারা ইউনিয়নের ওয়াহেদুজ্জামান,প্রতিকুল চন্দ্র রায়,খালিশা চাপানী ইউনিয়নের রফিকুল ইসলাম,ঝুনাগাছ চাপানী ইউনিয়নের আব্দুল আজিজ,খালিশা চাপানী ইউনিয়নের সংরক্ষিত ওয়ার্ড সদস্য পদপ্রার্থী আজেদা বেগম,একই ইউনিয়নের সাধারণ সদস্য পদপ্রার্থী ২ নম্বর ওয়ার্ডের মোস্তাফিজুর রহমান,৩ নম্বর ওয়ার্ডের সোনা মিয়া,ডিমলা সদরের ৪ নম্বর ওয়ার্ডের সাইদুল ইসলাম,৭ নম্বর ওয়ার্ডের রবিউল ইসলাম,বালাপাড়ার ৬ নম্বর ওয়ার্ডের  মজিনুর রহমান,নাউতারার ৪ নম্বর ওয়ার্ডের মোসলেম,পশ্চিম ছাতনাই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আবু সায়েদ।
এর আগে নির্ধারিত সময়ের মধ্যে চেয়ারম্যান পদে ৭ ইউনিয়নে মনোনয়নপত্র দাখিল করেছিলেন ৪১ জন, সংরক্ষিত ওয়ার্ড সদস্য পদে ৯৭ জন ও সাধারণ সদস্য পদে ২৬৮ জন।
তফসিল অনুযায়ী গত সোমবার(২৯ নভেম্বর) যাচাই-বাছাইয়ের নির্ধারিত দিনে ঋণ খেলাপির দায়ে চেয়ারম্যান পদপ্রার্থী পূর্ব ছাতনাই ইউনিয়নের ১ জন,নাউতারা ইউনিয়নের ১ জন ও ডিমলা সদরের ১ নম্বর ওয়ার্ডের সাধারণ সদস্য পদের ১ জনের মনোনয়নপত্র বাতিল করা হলেও আপিলের মাধ্যমে গত রোববার(৫ ডিসেম্বর)পুর্ব ছাতনাই ইউনিয়নের সেই প্রার্থী বৈধতা পান।এর মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পূর্ব ছাতনাই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সাধারণ সদস্য পদে ১ জন নির্বাচিত হয়েছেন বলে জানা গেছে।৭ ইউনিয়নের অবশিষ্ট ৩৪ জন চেয়ারম্যান পদপ্রার্থীর মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ৭,বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি ২, ইসলামী আন্দোলন বাংলাদেশ ১, ও স্বতন্ত্র ২৪ জন প্রতিদ্বন্দ্বিতা করার পাশাপাশি সংরক্ষিত ওয়ার্ড সদস্য ৯৬ জন এবং সাধারণ সদস্য পদে ২৫৯ জন প্রতিদ্বন্দ্বিতা করবেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা মাহাবুবা আক্তার বানু সত্যতা নিশ্চিত করে বলেন, মঙ্গলবার (৭ ডিসেম্বর)প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হবে ও নির্বাচন আগামী ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।
Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

জামালপুরে ভ্রাম্যমাণ আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা

খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে মাদকসহ ৬ ব্যবসায়ী গ্রেফতার

বোরোতে ডিজেলে ভ’র্তুকি দেয়ার বিষয়টি বিবেচনা করা হচ্ছে: কৃষিমন্ত্রী

বোরোতে ডিজেলে ভ’র্তুকি দেয়ার বিষয়টি বিবেচনা করা হচ্ছে: কৃষিমন্ত্রী

করোনায় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন ইউপি চেয়ারম্যান কেরামত আলী বিশ্বাস

দাউদকান্দিতে খুনি মুশতাকের সকল সম্পদ বাজেয়াপ্ত করার দাবিতে আলোচনা ও বিক্ষোভ মিছিল

ঝিনাইদহে সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা অনুষ্ঠিত

চকরিয়ায় ডজন খানেক মামলার আসামী করিম ডাকাত গ্রেপ্তার

রংপুরে মহান মে দিবসে হোটেল ও শ্রমিক রেঁস্তোরা ইউনিয়নের আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

রংপুরে মহান মে দিবসে হোটেল ও শ্রমিক রেঁস্তোরা ইউনিয়নের আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিতে সব শিক্ষা প্রতিষ্ঠানে প্রচারণা চালানোর সিদ্ধান্ত

রংপুরে চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলায় নবজাতক শিশুর মৃত্যু