crimepatrol24
১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় রাত ১২:৫৬ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

সরকার জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে আজীবন ক্ষমতায় টিকে থাকতে দেশকে পুলিশি রাষ্ট্রে পরিণত করছে: চরমোনাই পীর

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
এপ্রিল ৫, ২০১৯ ৩:১৬ অপরাহ্ণ

ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক>> ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম ( চরমোনাই পীর) বলেছেন, সরকার জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে আজীবন ক্ষমতায় টিকে থাকতে দেশকে পুলিশি রাষ্ট্রে পরিণত করছে। নির্বাচনব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে দেশে বাকশাল কায়েমের চক্রান্ত করছে। দেশ এক অনিশ্চিত গন্তব্যের দিকে অগ্রসর হচ্ছে। মানুষের জানমাল, ইজ্জত-আব্রুর নিরাপত্তা নেই। আইনশৃঙ্খলা ব্যবস্থা ভেঙে পড়েছে। সন্ত্রাস, দুর্নীতি ও মাদক সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে পড়েছে। সামাজিক অবক্ষয় মারাত্মক আকার ধারণ করেছে। এমতাবস্থায় একটি দেশ চলতে পারে না। এর দ্রুত সমাধান প্রয়োজন।

শুক্রবার বিকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চরমোনাইর পীর বলেন, রাজনৈতিক দলগুলোকে সুষ্ঠু নির্বাচনের আশ্বাস দিয়ে সরকার জাতির সঙ্গে যে প্রতারণা করেছে, তা বিশ্বে দৃষ্টান্ত হয়ে থাকবে।

তিনি বলেন, পেট্রোবাংলা ও তিতাস কর্মকর্তাদের দুর্নীতি বন্ধ করতে পারলে আগামী ১০ বছরেও গ্যাসের মূল্যবৃদ্ধি করার প্রয়োজন হবে না। কিন্তু সরকার দুর্নীতি ও সিস্টেম লস বন্ধ না করে এর দায় জনগণের ওপর চাপানোর চক্রান্ত করছে।

ইসলামি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা এবং বাসযোগ্য নগর গড়ার দাবিতে অনুষ্ঠিত এ সম্মেলনে ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

সংগঠনটির ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা ইমতিয়াজ আলমের সভাপতিত্বে এবং সেক্রেটারি মাওলানা এবিএম জাকারিয়ার পরিচালনায় অনুষ্ঠিত এ সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দলটির প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমাদ, রাজনৈতিক উপদেষ্টা অধ্যাপক আশরাফ আলী আকন, যুগ্ম মহাসচিব অধ্যাপক মাওলানা এটিএম হেমায়েত উদ্দিন, মাওলানা গাজী আতাউর রহমান, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, মাওলানা আহমদ আবদুল কাইয়ুম, মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, ছাত্রনেতা শেখ ফজলুল করীম মারূফ।

সম্মেলন শেষে পীর সাহেব চরমোনাই মহানগর দক্ষিণ ২০১৯-২০ সেশনের জন্য সভাপতি মাওলানা ইমতিয়াজ আলম ও সেক্রেটারি মাওলানা এবিএম জাকারিয়া এর নাম ঘোষণা করেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ডোমারে খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপি’র বিক্ষোভ মিছিল

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদক ও নগদ অর্থসহ ৬ ব্যবসায়ী গ্রেফতার

কপাল খুলছে এনটিআরসিএ সুপারিশবঞ্চিতদের

মিরপুরে নির্বাচনী অফিস করতে না দেওয়ায় সাংবাদিককে হুমকির অভিযোগ

শৈলকুপা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন

বঙ্গবন্ধুর ৭ই মার্চের কালজয়ী ভাষণ উপলক্ষে ঝিনাইদহে ৫ সহস্র শিক্ষার্থীর কন্ঠে একসাথে ধ্বনিত হলো বঙ্গবন্ধুর ৭ই মার্চের কালজয়ী ভাষণ

ময়মনসিংহে বালু উত্তোলনকে কেন্দ্র করে প্রতিপক্ষের হা’মলায় নিহত ১

দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ বাহিনীকে ঢেলে সাজাতে হবে

নাসিরনগরে ইউনিয়ন বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

লকডাউন বাস্তবায়নে কঠোর অবস্থানে খুলনা মেট্টোপলিটন পুলিশ