crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

শৈলকুপায় পরিবার কল্যাণ সহকারী সমিতির মানববন্ধন ও প্রতিবাদ সভা

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
অক্টোবর ১৮, ২০১৯ ৩:১৭ অপরাহ্ণ

ঝিনাইদহ প্রতিনিধি :
ঝিনাইদহের শৈলকুপায় বাংলাদেশ পরিবার কল্যাণ সহকারী সমিতি উপজেলা শাখা মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে। ১৭ তম গ্রেড থেকে ১১ তম গ্রেডে অন্তর্ভূক্তির দাবিতে বৃহস্পতিবার বিকেলে তারা এ কর্মসূচীর আয়োজন করে। উপজেলা শহীদ মিনার চত্বরে মানবন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, জেলা কমিটির সহ-সভাপতি আলেয়া খাতুন, সাংগঠনিক সম্পাদক জেসমিন সুলতানা, আয়েশা খাতুন, উপজেলা কমিটির সভাপতি ডালিম খাতুন, সাধারণ সম্পাদক করুনা রানী বিশ্বাস, সহ-সভাপতি জুলেখা খানম প্রমুখ। বক্তারা বলেন, পরিবার কল্যাণ সহকারীদের ৪র্থ শ্রেণি চিহ্নিত করে অধিদপ্তর কর্তৃক পত্র জারি করার প্রতিবাদ জানিয়ে জারিকৃত পত্র অবিলম্বে প্রত্যাহার করার দাবি জানান। এছাড়াও আরো বলেন, আমরা চাকুরিতে যে পদে যোগদান করেছি, সেই পদেই অবসর নিতে হচ্ছে। নেই কোনো পদোন্নতি। তৃতীয় শ্রেণির কর্মচারীদের যে গ্রেডে রাখা হয়েছে আমাদের তার থেকেও নিচে ১৭তম গ্রেডে রাখা হয়েছে। তাই অনতিবিলম্বে ১৭তম গ্রেড থেকে ১১তম টেকনিক্যাল গ্রেডে অন্তর্ভূক্তির জোর দাবি জানান। দাবি আদায় না হলে পরবর্তীতে সংগঠনটি কর্মবিরতিসহ আরো কঠোর কর্মসূচীর হুশিয়ারী দেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

তেঁতুলিয়ায় মাইক্রোবাস-ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে  নিহত ২

দাউদকান্দিতে আবুল হাশেম সরকার কে জেলা কমিটিতে অন্তর্ভুক্তির দাবিতে মানববন্ধন

সংখ্যালঘু নি’র্যাতনের অভিযোগ তুলে পঞ্চগড়ে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

আপাতত হচ্ছে না পে-স্কেল, মহার্ঘ ভাতা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

কিশোরগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

ঊর্ধ্বতন ৮০ পুলিশ কর্মকর্তার বদলি

ঘরে থাকুন, নিরাপদে থাকুন, বাংলাদেশকে নিরাপদ রাখুন ঃ এএসপি ( হোমনা-মেঘনা সার্কেল)

হোমনায় চড়া মূল্যে লবণ বিক্রির অপরাধে ৫ ব্যবসায়ীর জরিমানা

মোদির সফরের বিরোধিতা নিয়ে আমাদের দুশ্চিন্তা নেই, আমরা তাকে সর্বোচ্চ নিরাপত্তা দেব : পররাষ্ট্রমন্ত্রী

পদ্মা সেতুতে বসানো হল ৩৩তম স্প্যান, ৫ কি.মি. দৃশ্যমান