crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

কুষ্টিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারী শ্রমিকের মৃত্যু

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
অক্টোবর ২০, ২০২০ ১০:১৬ অপরাহ্ণ

রফিকুল ইসলাম : আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার বাড়াদি মন্ডল পাড়া এলাকায় এক মুরগী খামারের সীমানাবেষ্টিত ইলেকট্রিক তারে জড়িয়ে নূরজাহান (৩৫) নামের এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত নারী শ্রমিক নূরজাহান একই এলাকার আবেদ আলীর মেয়ে।

স্থানীয়রা জানান, কুষ্টিয়া পৌরসভার সার্ভেয়ার মান্নান ও তার এক বন্ধু মিলে (১০-১২) বছর যাবৎ কুষ্টিয়া সদর উপজেলার বাড়াদি মন্ডল পাড়া এলাকায় মুরগীর খামার করে ব্যবসা করছে । এই মুরগী খামারের আড়ালে সেখানে মাদকের স্বর্গরাজ্য গড়ে উঠেছে । খামারটির সীমানাজুড়ে ইলেকট্রিক তার দিয়ে মোড়ানো থাকে। প্রতি রাতেই খামারের চারিদিকে অবৈধভাবে বিদ্যুতের সংযোগ দিয়ে রাখা হয় । এ নিয়ে এলাকাবাসী অভিযোগ করলেও সার্ভেয়ার মান্নান কর্ণপাত করেনি। সার্ভেয়ার মান্নানের অবহেলায় উক্ত নারী শ্রমিকের মৃত্যুর ঘটনা ঘটেছে বলেও জানান এলাকাবাসী। গতকাল রাত্রেও একইভাবে বিদ্যুতের লাইন দেওয়া ছিল সীমানাজুড়ে । আজ মঙ্গলবার সকাল ১০ টার দিকে খামারে নারী শ্রমিক নূরজাহান প্রবেশের সময় ওই তারে জড়িয়ে মর্মান্তিকভাবে মৃত্যুবরণ করে। এ বিষয়ে কুষ্টিয়া পৌরসভার সার্ভেয়ার মান্নানের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও সংযোগ পাওয়া যায়নি।

কুষ্টিয়া মডেল থানার এস.আই লিপন সরকার জানান,খামারটির মালিক কুষ্টিয়া পৌরসভার সার্ভেয়ার মান্নান। এটি পরিচালনা করে তার বন্ধু হেলাল। আমরা দেখেছি অবৈধভাবে বিদ্যুতের সংযোগ নেওয়া হয়েছে এখানে।

এব্যাপারে কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.কামরুজ্জামান জানান,পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করেছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

কিশোরগঞ্জে গৃহবধূর মৃত্যুকে ঘিরে রহস্য, প্রধান শিক্ষকের বিরুদ্ধে হ*ত্যা মামলা

হরিপুরে নৈশ প্রহরীর রহস্যজনক মৃত্যু

দিনাজপুরে উপজেলা পর্যায়ে প্রথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন ইউএনও

ডোমারে ট্যাংরা মাছের মিশ্রচাষের উপযোগিতা যাচাই র্শীষক মতবিনিময় সভা

বিএনপির এখন এতই দৈন্যদশা যে তাদের সঙ্গে কেউ মেয়ের বিয়েও দিতে চাচ্ছে না : কুষ্টিয়ায় হানিফ (এমপি)

ঝিনাইদহে সমাজতান্ত্রিক মহিলা ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

ডিমলায় তালাবদ্ধ ট্রাংকে ফেলে যাওয়া অর্ধগলিত লাশের রহস্য উদঘাটন, বাবা-মাসহ গ্রেপ্তার ৪

ঘুষের টাকাসহ দুদক মহাপরিচালকের পিএ আটক

আগামী কাল জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

ডিমলায় ব্যাপক কর্মসূচির মাধ্যমে ছাত্রলীগের ৭৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন