crimepatrol24
১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় সকাল ৮:৩৫ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

কিশোরগঞ্জে গৃহবধূর মৃত্যুকে ঘিরে রহস্য, প্রধান শিক্ষকের বিরুদ্ধে হ*ত্যা মামলা

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মে ১৬, ২০২৬ ৯:২৭ অপরাহ্ণ

 

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি।।
কিশোরগঞ্জ শহরের পশ্চিম তারাপাশা এলাকায় এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহতের পরিবারের দাবি, এটি আ*ত্মহত্যা নয়; বরং যৌতুকের দাবিতে দীর্ঘদিন নি*র্যাতনের পর তাকে হ*ত্যা করা হয়েছে। এ ঘটনায় কিশোরগঞ্জ মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ফরিদপুরের সদরপুর উপজেলার চরবিষ্ণুপুর গ্রামের বাসিন্দা ও অবসরপ্রাপ্ত সেনা সদস্য মামুনর রশিদ তার মেয়ে মোছা. মাকসুদা আক্তার (৩১)-এর মৃত্যুকে হ*ত্যাকাণ্ড দাবি করে মামলা করেন।

তিনি অভিযোগ করেন, ‘প্রায় চার বছর আগে মাকসুদা আক্তার দ্বিতীয় স্বামী হিসেবে মো. রেজাউল করিম রাজুকে বিয়ে করেন। অভিযুক্ত রেজাউল করিম রাজু বর্তমানে কিশোরগঞ্জ শহরের বত্রিশ এলাকায় বসবাস করেন এবং ঝিকরজোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত। পাশাপাশি তিনি পিটিআইতেও দায়িত্ব পালন করছেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।’

নিহতের পরিবারের অভিযোগ, ‘বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে মাকসুদার ওপর শারীরিক ও মানসিক নি*র্যাতন চালানো হতো। সংসার টিকিয়ে রাখতে বিভিন্ন সময়ে প্রায় ১৭ লাখ ৫০ হাজার টাকা দেওয়া হলেও নি*র্যাতন বন্ধ হয়নি বলে দাবি পরিবারের।’

এজাহারে আরও উল্লেখ করা হয়, গত ১৫ মে রাত আনুমানিক ১টা ১৫ মিনিটের পর পশ্চিম তারাপাশা এলাকার আতরজান স্কুলসংলগ্ন বাসায় মাকসুদা আক্তারকে শ্বা*সরোধে হত্যা করা হয়ে থাকতে পারে বলে পরিবারের সন্দেহ। পরে ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে উপস্থাপনের চেষ্টা করা হয় বলেও অভিযোগ করা হয়েছে।

নিহতের বাবা জানান, ‘১৫ মে দুপুরে থানার মাধ্যমে মেয়ের মৃত্যুর খবর পান তিনি। পরে পরিবারের সদস্যরা এসে মরদেহ শনাক্ত করেন। পুলিশ সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য মরদেহ কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়।
এ ঘটনায় স্বামী মো. রেজাউল করিম রাজুসহ অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।’

পুলিশ জানিয়েছে, ‘বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং তদন্ত শেষে প্রকৃত ঘটনা উদঘাটন করা হবে।’

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদকসহ ৩ ব্যবসায়ী গ্রেফতার

গৌরীপুরে বঙ্গবন্ধু রেল জাদুঘরে দর্শনার্থীদের ঢল

গৌরীপুরে বঙ্গবন্ধু রেল জাদুঘরে দর্শনার্থীদের ঢল

হাদির খু*নিরা বিদেশে পালিয়ে থাকলেও খুঁজে বের করে আনা হবে: নৌ উপদেষ্টা

ঝিনাইদহ সদর হাসপাতালে ৩২ ডেঙ্গু রোগী, আশঙ্কাজনক দুই, ক্লিনিক গুলোতে রক্ত পরীক্ষার টাকা বেশি নেয়া হচ্ছে

চকরিয়ায় সুদের টাকার জন্য গৃহবধূকে গাছে বেঁধে নির্যাতন

গৌরীপুর সরকারি কলেজের সাথে রূপালী ব্যাংক শিওরক্যাশ’র চুক্তি স্বাক্ষরিত

দিনাজপুরে ইসলামিক স্টাডিজ অলিম্পিয়াড-২০২৫ এর আনুষ্ঠানিক উদ্বোধন

পশ্চিম শ্রীমদ্দি যুব সমাজের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত

জামালপুরে কি*শোরী গ’ণধর্ষণ মামলায় হাইকোর্টের জামিন না মঞ্জুর: ৪ বন্ধুকে কারাগারে পাঠানোর আদেশ

ডিমলায় অপরাধ নির্মূলের লক্ষ্যে থানা পুলিশের উঠান বৈঠক