crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

কালীগঞ্জে ৩ শিক্ষার্থীকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ফেব্রুয়ারি ১২, ২০২০ ৩:৩৭ অপরাহ্ণ

ঝিনাইদহ প্রতিনিধি :
এসএসসি পরীক্ষা কেন্দ্রের অভ্যান্তরে বেপরোয়া মোটরসাইকেল চালানোর অপরাধে এক পরিক্ষার্থীসহ ৩ ছাত্রকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এরা হলো-মোচিক বিদ্যালয়ের পরিক্ষার্থী সাগর (১৭), শহরের ঢাকালে পাড়ার সাজিদ (১৫) ও হৃদয় (১৬)। বুধবার সকাল সাড়ে ১০ টার দিকে ঝিনাইদেহর কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সূবর্ণা রানী সাহা সরকারি নলডাঙ্গা ভূষণ স্কুল কেন্দ্রে এক মোবাইল কোর্ট পরিচালনা করে ওই শিক্ষার্থীদের জরিমানা করেন। এ সময় কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফ ও থানার এস আই আবুল খায়ের উপস্থিত ছিলেন। ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, বুধবার সকালে সরকারি নলডাঙ্গা ভূষণস্কুল কেন্দ্রে এসএসসির আইসিটি পরীক্ষা চলছিল। এ সময় পরিক্ষার্থী সাগর তার দুই বন্ধুকে নিয়ে কেন্দ্রের সন্মুখেই বেপরোয়া মোটরসাইকেল চালাচ্ছিল। কেন্দ্রে উপস্থিত ইউএনও সূবর্ণা রানী সাহা এ দৃশ্য দেখে তাৎক্ষণিক নির্দেশ দিলে পুলিশ মোটরসাইকেলসহ ওই ৩ শিক্ষার্থীকে আটক করে। এ সময় সেখানে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে প্রত্যেক শিক্ষার্থীকে ১ হাজার টাকা করে জরিমানা আদায় করা হয়। ভ্রাম্যমাণ আদালতে উপস্থিত ওই ছাত্রদের অভিভাবকগণ তাদের সন্তানরা প্রাপ্তবয়স্ক না হওয়া পর্ষন্ত মোটরসাইকেল চালাবেনা বলে ইউএনওর কাছে মৌখিকভাবে অঙ্গীকার করেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

গণভোট নিয়ে দ্রুতই ফায়সালা আসবে : আসিফ নজরুল

বাদল কুমার হত্যা মামলা তুলে নিতে আসামীদের চাপে ঘরবন্দি নির্মল-প্রীতি দম্পত্তি

ঝিনাইদহে প্রতারণা করে টাকা হাতিয়ে নেওয়া চক্রের ২ নারীসহ ৩ জন গ্রেফতার

নির্বাচনে স’হিংস ঘটনা মূল্যায়নে বিশেষজ্ঞ দল পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

প্রধানমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানালেন নব নির্বাচিত মেয়র আতিক

চাটমোহরে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

আগামী ১৩ এপ্রিল পর্যন্ত জলমহাল ইজারার জন্য অনলাইনে আবেদন দাখিলের সময়সীমা বৃদ্ধি

আগামী ১৩ এপ্রিল পর্যন্ত জলমহাল ইজারার জন্য অনলাইনে আবেদন দাখিলের সময়সীমা বৃদ্ধি

ঝিনাইদহে সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত ১, থানায় মামলা

সরিষাবাড়ীতে নিম্নমানের কাজ করায় একদিন পরে রাস্তায় ভাঙন !

জামালপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের অভিযানে দুই নারী গ্রেফতার