crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

রংপুরে সাংবাদিকদের উপহার দিল সেনাবাহিনী

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
এপ্রিল ২৮, ২০২০ ৩:৫৫ অপরাহ্ণ

মো. সাইফুল্লাহ খাঁন, জেলাপ্রতিনিধি, রংপুর : রংপুরে করোনা মোকাবিলায় সাংবাদিকদের উপহার স্বরূপ ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জামাদিসহ বিভিন্ন সামগ্রী প্রদান করেছে সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশন। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে রংপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এসময় সাংবাদিক ছাড়াও হকার, দিনমজুর, শ্রমিক এবং প্রয়াত সাংবাদিকদের পরিবারকে ত্রাণ সহায়তা দেওয়া হয়। উপহার সামগ্রী প্রদানকালে ৬৬ পদাতিক ডিভিশনের ৯ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ের অধিনায়ক লে. কর্নেল মো. তারিকুল আলম বলেন, বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া অদৃশ্য করোনাভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধ যুদ্ধে চিকিৎসকের পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে সংবাদকর্মীরা। তারা জীবনের ঝুঁকি নিয়ে সংবাদের মাধ্যমে জনগণকে স্বাস্থ্যবিধি ও সরকারি নির্দেশনা মেনে ঘরে থাকতে উদ্বুদ্ধ করছে, মানুষকে সচেতন করছে। ইতোমধ্যে অনেক সাংবাদিক করোনায় আক্রান্ত হয়েছে। সেনাবাহিনীর পক্ষ থেকে গণমাধ্যমকর্মীদের সামান্য উপহার দিয়ে আমরা তাদের পাশে থাকতে চাই। সামাজিক দূরত্ব মেনে ত্রাণ সামগ্রী বিতরণ শেষে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সংবাদ সংগ্রহে করোনা ঝুঁকি রোধে সুরক্ষা সরঞ্জামাদি হিসেবে ফেস মাস্ক, পিপিই ও হ্যান্ড স্যানিটাইজার দেওয়া হয়। এসময় রংপুর প্রেসক্লাবের সভাপতি রশীদ বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক মানিক সরকারসহ সেনাবাহিনীর ও বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

জামালপুরের মেলান্দহে ধান বোঝাই ট্রাক্টর উল্টে চালকের মৃত্যু

ডোমারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে শাড়ী ও লুঙ্গী বিতরণ

পঞ্চগড়ে অভ্যন্তরীণ বোরো চাল ও ধান সংগ্রহ শুরু

পঞ্চগড়ে অভ্যন্তরীণ বোরো চাল ও ধান সংগ্রহ শুরু

কুমিল্লায় আঞ্চলিক কাব ক্যাম্পুরী-২০১৯ এর তৃতীয় দিনে “কাব কার্ণিভাল” অনুষ্ঠিত

প্রধানমন্ত্রীর নির্দেশে লক্ষ্মীপুরে বৃক্ষের চারা বিতরণ করেন ইউপি চেয়ারম্যান এমরান হোসেন নান্নু

নির্ধারিত ছয় মাসের আগেই নতুন বেতন কাঠামো চূড়ান্ত হবে: জাতীয় বেতন কমিশনের চেয়ারম্যান

শিক্ষক ছাড়াই ইংরেজি শিখুন

ডিমলায় সদ্য বহিষ্কৃত সাবেক চেয়ারম্যান আনোয়ারুল হক সরকার গ্রেফতার

শোকসংবাদ

দাউদকান্দির ইলিয়টগঞ্জ (উঃ) ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক কমিটি গঠিত