crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ডোমারে বডারগার্ড সদস্য পরিচয়ে ও বিয়ের প্রলোভন দেখিয়ে স্কুল ছাত্রীর সঙ্গে প্রতারণা করে টাকা আত্মসাৎ

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
আগস্ট ২৫, ২০২০ ৩:৩৬ অপরাহ্ণ


আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
নীলফামারীর ডোমারে নিজেকে বাংলাদেশ বডারগার্ড সদস্যের পরিচয় দিয়ে ও বিয়ের প্রলোভন দেখিয়ে স্কুল ছাত্রীর সঙ্গে মিথ্যা ভালবাসার অভিনয় করে টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে এক প্রতারকের বিরুদ্ধে।
ঘটনাটি ঘটেছে উপজেলার জোড়াবাড়ী ইউনিয়নের পূর্ব জোড়াবাড়ী এলাকায়। ডোমার থানার সাধারণ ডায়রী সূত্রে জানা যায়, উক্ত এলাকার এক অসহায় দিনমজুরের কন্যা মিরজাগঞ্জ দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রীর সঙ্গে মিরজাগঞ্জ গ্রামের কবির হোসেনের ছেলে রাজ্জাকুল নামক এক ছেলের সাথে মোবাইল ফোনে পরিচয় হয়। রাজ্জাকুল নিজেকে বাংলাদেশ বডারগার্ড সদস্যের পরিচয় দিয়ে দীর্ঘ ৬মাস যাবত স্কুল ছাত্রীর সঙ্গে প্রেম ভালবাসায় জড়িয়ে পড়ে এবং বেশ কয়েকবার মেয়েটির সঙ্গে মিরজাগঞ্জ রেল স্টেশন বাজারে দেখা করে। স্কুল ছাত্রীর পরিবারের লোকজন খোঁজ নিয়ে দেখে ওই এলাকার কবিরের ছেলে রাজ্জাকুল নামে ছেলেটি বডারগার্ডে চাকুরী করে। প্রেম ভালবাসা চলাকালীন রাজ্জাকুল একজন নারীকে মায়ের পরিচয় দিয়ে স্কুল ছাত্রীর পরিবারের লোকজনের সঙ্গে বিয়ের কথা পাকা করেন। এরই মধ্যেগত ০৩/০৫/২০১৯ ইং তারিখে রাজ্জাকুলের পায়ে গুলি লেগেছে জানিয়ে চিকিৎসার জন্য স্কুল ছাত্রীর পরিবারের কাছে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে বিকাশের মাধ্যমে ১লক্ষ ২০ হাজার টাকা কৌশলে হাতিয়ে নেয়। টাকা নেওয়ার পর থেকে রাজ্জাকুলের মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।

খোঁজ নিয়ে জানা যায়, কবিরের ছেলে সুস্থ অবস্থায় যশোরে কর্মরত আছে। রাজ্জাকুল ভুয়া নাম ও ঠিকানা দিয়ে স্কুল ছাত্রীর সঙ্গে মিথ্যা প্রেমের অভিনয় করে টাকা আত্মসাৎ করেছে। এ বিষয়ে স্কুল ছাত্রীর মা বাদী হয়ে গত ২৫/১০/২০১৯ ইং তারিখে ডোমার থানায় সাধারণ ডায়রী নং-১১৩৭ দায়ের করেন। ডোমার থানার এএসআই নুরুল হুদা ডায়রীর বিষয়ে তদন্ত শুরু করলে জেলা পুলিশ সুপারের মাধ্যমে প্রতারকের ফোন নম্বর মোবাইল ট্রেকিংয়ের মাধ্যমে এনআইডি নং-১৯৮০৭৭৩৪৪৭০০০০৮৩, ১৯৯২৭৩১১৫৪৭০০০২০৭ বের হয়। এনআইডির সূত্রধরে ডোমার নির্বাচন অফিস হতে সার্চ দিলে প্রতারকের ভোটার আইডি কার্ড পাওয়া যায়। যাতে প্রথম এনআইডিতে মোঃ রাজ্জাকুল ইসলাম ,পিতা- বারিউল হক, অপরটিতে মোছাঃ নারগিজ বেগম, স্বামী- মোঃ রাজ্জাকুল ইসলাম, সাং- উপেনচৌকী ভাজনী, ৩নং ওয়ার্ড গরুঘুমা (ওকড়াবাড়ী) ইউনিয়ন- দেবীগঞ্জ, থানা- দেবীগঞ্জ, জেলা- পঞ্চগড় পাওয়া যায়। পরে বিষয়টি নিশ্চিত হয় যে, তারা দুই স্বামী স্ত্রী মিলে ভুয়া নাম ঠিকানা ব্যবহার করে নিজের স্ত্রীকে মা সাজিয়ে বিয়ের কথা বলে স্কুল ছাত্রীর টাকা আত্মসাৎ করেছে। শেষে অভিযান শুরু হয় তাদের আসল ঠিকানায়। সেখানে গিয়ে তাদের পাওয়া যায়। রাজ্জাকুলের স্ত্রী নারগিজ ও তাদের ৩টি সন্তান রয়েছে। বিষয়টি স্থানীয় লোকজনদের নিয়ে দহলা খাগড়াবাড়ী (হাজীপাড়া) গ্রামের ইউনুছ আলীর ছেলে সাদ্দাম হোসেনের বাড়িতে আপস মীমাংসার কথা হয় এবং গত ২৫/০৭/২০২০ ইং তারিখে ৫০ হাজার টাকা ফেরত দিতে চায় তারা। অপরদিকে ওই তারিখে সাদ্দাম হোসেন ও তার দুই সহযোগী খারিজা ভাজনী এলাকার মৃত- হামিদুল হকের ছেলে রাব্বু, ভাজনী বাবুল বাজার এলাকার মৃত- বাবুল হোসেনের ছেলে শাহিন আলম খোকন তারা ৩জন মিলে রাজ্জাকুলের কাছে টাকা উত্তোলন করে স্কুল ছাত্রীকে ফেরত না দিয়ে নিজেরাই আত্মসাৎ করে। অসহায় স্কুল ছাত্রীর পরিবারের লোকজন বারবার তাদের কাছে টাকা চাইতে গেলে তারা টালবাহানা করতে থাকে।

স্কুল ছাত্রীর মা জানান, অতিসত্বর প্রতারকগণের বিরুদ্ধে নীলফামারী আদালতে মামলার করার প্রস্তুতি চলছে। প্রতারক রাজ্জাকুলসহ তার ৪ সহযোগীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন ভুক্তভোগী অসহায় স্কুল ছাত্রীর পরিবার।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

কেএমপি’র গোয়েন্দা পুলিশের অভিযানে মাদকসহ ১ ব্যবসায়ী গ্রেফতার

ডোমারে ৫ম দিনের কঠোর লকডাউনে ১ লক্ষ ৮৫ হাজার টাকা জরিমানা

কুষ্টিয়ায় জাতীয় পরিচয় পত্র জালিয়াতি করে জমি দখল চক্রের মূলহোতা সুজন আটক

নাসিরনগরে সরকারি রাস্তা বন্ধের প্রতিবাদে মানববন্ধন

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ন-গ্ন-দে-হে নারীদের করোনার টিকা প্রদান ও ফাঁকে ফাঁকে ধূমপান

কুষ্টিয়া সদর উপজেলা চেয়ারম্যান এর উদ্যোগে ত্রাণ বিতরণ

নাসিরনগরের অসহায়দের পাশে কৃষকলীগ নেতা নাজির মিয়া

নাসিরনগরের অসহায়দের পাশে কৃষকলীগ নেতা নাজির মিয়া

ডিমলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে চালকের মর্মান্তিক মৃত্যু

ডোমার পৌরসভায় ত্রাণের চাল বিতরণ

দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করার জন্য মাঝে মাঝে একটি পক্ষ ষড়যন্ত্র করছেঃ তথ্যমন্ত্রী