crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ডোমারে পাওনা টাকা চাইতে গিয়ে নরসুন্দরের খুড়ের আঘাতে যুবক আহত

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ফেব্রুয়ারি ২৪, ২০২১ ৯:৩৫ অপরাহ্ণ

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>

নীলফামারীর ডোমারে পাওনা টাকা চাইতে গিয়ে সুবাশ শর্মা নামে এক নরসুন্দর কর্মীর খুড়ের আঘাতে শওকত আলী নামে এক যুবক গুরুতর আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার বামুনিয়া ইউনিয়নের নাঠুয়ার হাটে।
জানা যায়, সোমবার রাত ৮.৩০ ঘটিকায় শওকত আলী (৪০) নরসুন্দর সুবাশ শর্মা (৩৫) এর কাছে পাওনা টাকা চাইতে যায়। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বাক-বিতণ্ডার সৃষ্টি হয়। এক সময় রাগান্বিত হয়ে নরসুন্দর সুবাশ শর্মার তার দোকানের ধারালো খুড় শওকত আলীর গলায় চালিয়ে দেয়। সাথে সাথে শওকত আলী আহত হয়ে পড়ে যায়। এলাকাবাসী আহত শওকত আলীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে গেলে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল হাসপাতালে নিয়ে যায়। ওই রাতেই ডোমার থানা পুলিশ সুবাশ শর্মাকে আটক করে। এ ব্যাপারে আহত শওকত আলীর ভাই বাছিদুল বাদী হয়ে ডোমার থানায় একটি মামলা দায়ের করেন। আহত শওকত আলী পূর্ব বারোবিশা গ্রামের মৃত ফজির উদ্দিনের ছেলে।

ডোমার থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, মঙ্গলবার দুপুরে আটক সুবাশকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

শৈলকুপায় গ্রামবাংলার ঐতিহ্যবাহী গাদন খেলা অনুষ্ঠিত

পুনাক সভানেত্রীর পক্ষ থেকে বাংলাদেশে বসবাসরত অস্ট্রেলিয়ান নাগরিক কে আর্থিক ও চিকিৎসা সহায়তা প্রদান

হোমনায় নুরুল আমিন ফাউন্ডেশনের উদ্যোগে কর্মহীনদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

পঞ্চগড় সুগারমিলের চুক্তিভিত্তিক শ্রমিক ছাঁটাই বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন

রংপুরের গঙ্গাচড়ায় ১00 বোতল ফেন্সিডিলসহ আটক-১

প্রার্থিতা ফিরে পেলেন রাজশাহী-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রেজাউল করিম

হাছানিয়া স.প্রা.বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

গৌরীপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার

ডোমারে অবৈধভাবে নদীর বালু উত্তোলনের দায়ে ১১টি ট্র্রাক্টর আটক, ১২জনের বিরুদ্ধে মামলা, গ্রেফতার-১

সুন্দরগঞ্জে পূজামণ্ডপ শেষে ধোপাডাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন ব্যারিস্টার শামিম হায়দার পাটোয়ারী এমপি