crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

তিতাসে এতিম শিশুকে ছাদ থেকে ফেলে হ*ত্যাচেষ্টার অভিযোগ সৎ মায়ের বিরুদ্ধে

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
অক্টোবর ৫, ২০২৬ ৮:৫৪ অপরাহ্ণ

 

হালিম সৈকত, তিতাস (কুমিল্লা) থেকে।।
কুমিল্লার তিতাসে চার বছরের মাতৃহারা এতিম শিশু আরিশাকে তিনতলা ভবনের ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে হ*ত্যাচেষ্টার অভিযোগ উঠেছে তার সৎ মা পপি আক্তারের বিরুদ্ধে।

এ ঘটনায় শিশুটির দুই পা ভে*ঙে যাওয়ার পাশাপাশি মাথা ও বুকে গুরুতর আ*ঘাত লেগেছে। বর্তমানে সে কুমিল্লার ট্রমা সেন্টারে চিকিৎসাধীন রয়েছে বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।

গতকাল রোববার দুপুরে উপজেলার কলাকান্দি ইউনিয়নের কলাকান্দি গ্রামের আবুল কালামের বাড়িতে এ ঘটনা ঘটে। আরিশা ওই বাড়ির আবুল কালামের মেয়ে। অভিযুক্ত পপি আক্তারের বাবার বাড়ি মুরাদনগর উপজেলার পুনিয়ারটন গ্রামে।

পরিবারের দাবি, ঘটনার পর অভিযুক্ত পপি আক্তারের কাছ থেকে একটি স্ট্যাম্পে স্বাক্ষর রেখে তাকে বাবার বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে।

পারিবারিক সূত্রে জানা যায়, আরিশার আপন মা প্রায় দুই বছর আগে মারা যান। এরপর সম্প্রতি তার বাবা আবুল কালাম পপি আক্তারকে দ্বিতীয় বিয়ে করেন। বিয়ের মাত্র এক মাসের মাথায় শিশুটিকে ছাদ থেকে ফেলে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে সৎ মায়ের বিরুদ্ধে।

আরিশার দাদি অভিযোগ করে বলেন, “পপি আক্তার ডাক দিয়ে আরিশাকে বাড়ির তিনতলার ছাদে নিয়ে যান। সেখানে তাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেওয়া হয়। পরে নিচে থাকা পাথরের ওপর পড়ে শিশুটির দুই পা ভে*ঙে যায় এবং মাথা ও বুকে গুরুতর আঘাত লাগে। পরে মুমূর্ষু অবস্থায় তাকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লায় পাঠানো হয়।”

তিনি আরও অভিযোগ করেন, “সময়মতো পরিবারের সদস্যরা বিষয়টি টের না পেলে তার দুই বছর বয়সী নাতি জিসানকেও ক্ষতির শিকার হতে হতো। তাকেও হত্যাচেষ্টার অভিযোগ করেন তিনি।”

অপরদিকে, পরিবারের পুরুষ সদস্যরা জানান, শিশু আরিশা সুস্থ হয়ে বাড়ি ফিরলে এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে। তবে অন্য একটি সূত্রের দাবি, ঘটনাটি আড়াল করতে টালবাহানা করা হচ্ছে।

এ বিষয়ে তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিরুল হক বলেন, “বিষয়টি আপনার মাধ্যমে জানতে পারলাম। এ বিষয়ে আমাদের কাছে কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

মো. মঈনুল ইসলাম সাইম এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ (গোল্ডেন) পেয়েছে

মো. মঈনুল ইসলাম সাইম এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ (গোল্ডেন) পেয়েছে

আর কত মানুষ প্রতারিত হলে আইনের আওতায় আনা হবে প্রতারক মো. আতিকুর রহমানকে ?

ঝিনেদার টিভি’র সিইও সাংবাদিক রিজভী আহমেদের উপর সন্ত্রাসী হামলা

যশোরে ভ্রাম্যমাণ আদালতে ওষুধ কোম্পানির ৭ প্রতিনিধিকে জরিমানা

রংপুরে জেলা পরিষদের গাছ কাটলো নার্সারী মালিক

বিএনপির সাবেক সংসদ সদস্য তুহিনের মুক্তির দাবিতে ডিমলায় মানববন্ধন

কবি নজরুল ছিলেন অসাম্প্রদায়িক ও জাতীয়তাবোধের মূর্ত প্রতীক: প্রধানমন্ত্রী

কবি নজরুল ছিলেন অসাম্প্রদায়িক ও জাতীয়তাবোধের মূর্ত প্রতীক: প্রধানমন্ত্রী

প্র*তারণার বিরুদ্ধে পুলিশ সদর দপ্তরের সতর্ক বার্তা

ভোলাগামী লঞ্চ থেকে কু*খ্যাত ডা*কাত আলতাফ গ্রেফতার

ইতিবাচক সাংবাদিকতা ও পুলিশের যৌথ প্রচেষ্টায় দিনাজপুরকে এগিয়ে নিতে হবে: অতিরিক্ত পুলিশ সুপার