crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

সেপ্টেম্বর-অক্টোবরে তফসিল এবং এ বছরের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন শুরুর প্রত্যাশা সিইসির

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
আগস্ট ২৭, ২০২৬ ১০:৩৯ অপরাহ্ণ

 

ক্রাইম পেট্রোল ডিজিটাল ডেস্ক।।
আগামী সেপ্টেম্বরের মধ্যে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

বৃহস্পতিবার (২৭ আগস্ট,২০২৬ খ্রি.) বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাতের পর সিইসি এ কথা জানান।

স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে সিইসি জানান, ‘শিক্ষার্থীদের পরীক্ষা ও শারদীয় দুর্গাপূজার সার্বিক পরিস্থিতি বিবেচনায় রেখে আগামী ডিসেম্বরে প্রথম ধাপে ভোটগ্রহণ আয়োজনের লক্ষ্য রয়েছে নির্বাচন কমিশনের। সেই অনুযায়ী সেপ্টেম্বর বা অক্টোবরের মধ্যে এই নির্বাচনের সময়সূচি (তফসিল) দেওয়া হতে পারে।’

সাক্ষাতের সময় রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানান সিইসি।

একই সঙ্গে ইউনিয়ন পরিষদ ও পৌরসভা নির্বাচনের প্রস্তুতি, এনআইডি সংশোধন এবং প্রবাসীদের এনআইডি সেবাসহ বিভিন্ন অগ্রগতি সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করা হয়।

অপরদিকে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করায় নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানান রাষ্ট্রপতি। তিনি কমিশনের ভাবমূর্তি ও জনআস্থা সমুন্নত রেখে আগামী স্থানীয় সরকার নির্বাচনগুলো নিরপেক্ষ ও সততার সঙ্গে সম্পন্ন করার নির্দেশ দেন এবং ইসির প্রতি সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

স্থানীয় সরকার নির্বাচন ও ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনকে সামনে রেখে খুব শিগগির আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে নির্বাচন কমিশন।

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে পোস্টাল ব্যালটেও ভোটগ্রহণের ব্যবস্থা থাকছে। এ সংক্রান্ত যাবতীয় প্রকিউরমেন্ট বা কেনাকাটার কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে বলেও জানায় কমিশন।

তবে নির্বাচনের তারিখ নির্ধারণ প্রসঙ্গে সিইসি উল্লেখ করেন, ‘নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঠিক করার পুরো নিয়ন্ত্রণ সব সময় এককভাবে ইসির হাতে থাকে না। সামনে দুর্গাপূজা এবং নভেম্বরে শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা রয়েছে। আগামী বছরের শুরুতেই আবার এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে।’

এ সময় তিনি সার্বিক পরিস্থিতি সমন্বয় করতে নভেম্বরের মধ্যেই বার্ষিক পরীক্ষা শেষ করার অনুরোধ জানাবেন বলে উল্লেখ করেন, যাতে ডিসেম্বরে প্রথম ধাপের নির্বাচন পরিচালনা করা সম্ভব হয়।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

হোমনায় বাহের কালমিনা থেকে ঘনিয়ারচরগামী রাস্তাটির বেহাল দশায় জনদুর্ভোগ চরমে

হোমনায় বাহের কালমিনা থেকে ঘনিয়ারচরগামী রাস্তাটির বেহাল দশায় জনদুর্ভোগ চরমে

র‌্যাব-৪ এর মেজর কাজী সাইফুদ্দিন আহমেদ এর বিদায় সংবর্ধনা

ঢাকায় ছাত্রদল নেতা জোবায়েদকে কু*পিয়ে হ*ত্যা, গ্রামে আহাজারি

ঝিনাইদহে করোনা প্রতিরোধে জেলা পুলিশের মাস্ক বিতরণ

সাংবাদিকদের ওপর হামলা ও নির্যাতনের প্রতিবাদে চুয়াডাঙ্গায় সাংবাদিকদের মানববন্ধন ও স্মারকলিপি পেশ

দেশের আকাশে চাঁদ দেখা গেছে, কাল থেকে রোজা শুরু

হোমনায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

আরব আমিরাতেও শতবছরের পুরনো অনেক ভাস্কর্য রয়েছে : আব্দুল্লা আলী আলমউদী

কেএমপি’র গোয়েন্দা পুলিশের অভিযানে অ’স্ত্র ও গু’লিসহ গ্রে’ফতার-১

কেএমপি’র গোয়েন্দা পুলিশের অভিযানে অ’স্ত্র ও গু’লিসহ গ্রে’ফতার-১

শৈলকুপায় প্রাইভেট শিক্ষক কর্তৃক ৫ম শ্রেণির ছাত্রী ধর্ষিত, ওসি বললেন লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা!