crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

হোমনায় কাভার্ড ভ্যানের ধাক্কায় কেড়ে নিল স্কুলছাত্রের প্রাণ

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মার্চ ২৮, ২০২৫ ৭:১০ অপরাহ্ণ

 

মো. আক্তার হোসেন, হোমনা (কুমিল্লা) প্রতিনিধি।।
কুমিল্লার হোমনায় কাভার্ড ভ্যানের ধাক্কায় কেড়ে নিয়েছে সাজ্জাদ হোসেন (১৫) নামের এক স্কুলছাত্রের প্রাণ।

আজ শুক্রবার সকালে হোমনা- বাঞ্ছারামপুর ওভার ব্রিজ ও হোমনা বাসস্ট্যান্ডের মাঝামাঝি স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাজ্জাদ হোসেন হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র এবং উপজেলার গোয়ারীভাঙ্গা গ্রামের প্রবাসী আমির হোসেনের ছেলে।

থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, সাজ্জাদ হোসেন আজ সকাল সাড়ে ১০ টার দিকে হোমনা বাজার থেকে ঈদের কেনাকাটা করে বাড়ি যাওয়ার সময় হোমনা-বাঞ্ছারামপুর ওভার ব্রিজ ও হোমনা বাসস্ট্যান্ডের মাঝামাঝি স্থানে একটি কাভার্ড ভ্যান পিছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে সে রাস্তায় ছিটকে পড়ে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হোমনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাজমুল হুদা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আজ সকালে সে হোমনা বাজার থেকে মার্কেট করে যাওয়ার সময় হোমনা- বাঞ্ছারামপুর ওভার ব্রিজ থেকে ১০০ গজ দূরে একটি কাভার্ড ভ্যান পিছন থেকে ধাক্কা দেয়। আহতাবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। কাবার্ড ভ্যানসহ চালক আটক আছে। মামলা প্রক্রিয়াধীন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

মালয়েশিয়া ছাড়তে অবৈধ বিদেশিদের সাধারণ ক্ষমা ঘোষণা

দেশের ২০ কোটি মানুষের স্বার্থেই এমপিওভুক্ত শিক্ষাব্যবস্থা জাতীয়করণ হওয়া উচিত

দেশের ২০ কোটি মানুষের স্বার্থেই এমপিওভুক্ত শিক্ষাব্যবস্থা জাতীয়করণ হওয়া উচিত

শ্রমিক হত্যার প্রতিবাদে রংপুরে বামজোটের বিক্ষোভ

সরকারি চাকরিজীবীদের প্রতি বছর বেতন বাড়ানোর সুপারিশ করেছেন কমিশন

সারা দেশে ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৪

হোমনায় করোনা প্রতিরোধে বাজার, সন্দেহভাজন ব্যক্তির বাড়ি মনিটরিং ও বেদে সম্প্রদায়ের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করলেন ইউএনও

কেএমপি’র অভিযানে মা’দকসহ ২ ব্যবসায়ী গ্রে’ফতার

কেএমপি’র অভিযানে মা’দকসহ ২ ব্যবসায়ী গ্রে’ফতার

ধামরাইয়ে প্রেমের ফাঁদে ফেলে মুক্তিপন আদায়ের অভিযোগে নারীসহ প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেফতার

উন্নয়নমূলক কর্মকাণ্ডে ও জনপ্রিয়তায় শীর্ষে লক্ষ্মীপুর উত্তর হামছাদীর ইউপি চেয়ারম্যান নান্নু

এতিম ও অসহায় ছাত্রদের মাঝে শীতের কম্বল বিতরণ করলেন ঝিনাইগাতীর ইউএনও