crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

সরিষাবাড়ীতে যৌতুকের দাবিতে প্রবাসীর মায়ের হাতে স্ত্রী নির্যাতনের অভিযোগ

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মার্চ ১৫, ২০২০ ৩:১২ অপরাহ্ণ

তৌকির আহাম্মেদ হাসু ,সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি :
জামালপুরের সরিষাবাড়ীতে অতিরিক্ত যৌতুকের দাবিতে মালয়েশিয়া প্রবাসীর মায়ের হাতে স্ত্রীকে শারীরিক নির্যাতন করার অভিযোগ তুলেছেন নির্যাতনের শিকার শাহানার পরিবার। গতকাল শনিবার রাতে উপজেলার ভাটারা ইউনিয়নের মাগুরিয়া পাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে।
নির্যাতনের শিকার শাহানা’র পরিবার ও স্থানীয সূত্রে জানা গেছে-সরিষাবাড়ী উপজেলার ভাটারা ইউনিয়নের মাগুরিয়া পাড়া গ্রামের আব্দুস ছোবহানের ছেলে রুবেল মিয়ার সাথে পাশের কামরাবাদ ইউনিয়নের ধারাবর্ষা গ্রামের শামছুল হকের মেয়ে শাহানার খাতুনের ৭ বছর পূর্বে বিয়ে হয়। বিয়ের পর দুটি সন্তান রেখে শাহানা’র স্বামী রুবেল মিয়া মালয়েশিয়া চলে যান। এরপর বিভিন্ন সময় শাহানার নিকট ২ লাখ টাকা যৌতুকের দাবি করে শ্বশুর ছোবহান ও শাশুড়ি মমতা বেগম।দাবিকৃত যৌতুক শনিবার রাতে পুনরায় দাবি করলে শাহানার সাথে শাশুড়ি মমতা বেগমের কথাকাটাকাটি’র এক পর্যায়ে শাশুড়ি ও জেঠি শাশুড়ি আছিয়া বেগম প্রবাসীর স্ত্রী শাহানারকে মারধর করার ফলে অজ্ঞান হয়ে পড়ে। পরে স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে শাহানার পিতা শামছুল হক মেয়ে জামাইয়ের বাড়ী থেকে শাহানাকে নিয়ে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন। এ ব্যাপারে শাহানার পিতা শামছুল হক জানান, আমার মেয়েকে ২ লাখ টাকা যৌতুক দাবি করে মারধর করেছে মেয়ের শাশুড়ি মমতা ও জেঠি শাশুড়ি আছিয়া। আমি আইনে যাব।
এ ব্যাপারে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাজেদুর রহমান জানান,যৌতুকের দাবিতে পুত্রবধূকে নির্যাতন করার ঘটনায় কোন অভিযোগ পাওয়া যায়নি।অভিযোগ পেলে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে ১০৫ গ্রাম গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

কেএমপি’র খালিশপুর থানা পুলিশের অভিযানে অ’স্ত্র, গু’লি ও মা’দকসহ শীর্ষ স’ন্ত্রাসী গ্রেফতার

জামালপুরে আরও ১৬ জনের করোনা শনাক্ত, সর্বমোট শনাক্ত ১০৩৩জন, মৃত্যু ১৭জন

পঞ্চগড়ে বৈদ্যুতিক খুঁটি থেকে পড়ে নিহত ১

জাতির পিতার ভাষণ সমগ্র বিশ্বে এক অমূল্য দলিল: প্রধানমন্ত্রী

সরিষাবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

খুলনায় জিআরপি পুলিশের ওসিসহ ৫ জনের বিরুদ্ধে গণধর্ষণ মামলা

ডোমারে সরকারি কর্মকর্তাদের সাথে অ্যাডভোকেসি প্লাটফর্মের মতবিনিময় সভা

রংপুর সিটি বাজারের বেহালদশা, কঠোর আন্দোলনের হুঁশিয়ারী ব্যবসায়ী কমিটির

লকডাউন বাস্তবায়নে কঠোর অবস্থানে খুলনা মেট্রোপলিটন পুলিশ