crimepatrol24
১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় দুপুর ১:৩১ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

শ্রীনগরে অপ্রাপ্তবয়স্ক মেয়েকে জোর করে বিয়ে দেওয়ায় মেয়ের বাবা ও স্বামী গ্রেফতার

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
আগস্ট ৩১, ২০২৫ ৯:০৫ অপরাহ্ণ

 

ক্রাইম পেট্রোল ডিজিটাল ডেস্ক।।
মুন্সীগঞ্জ জেলার শ্রীনগরে ১৩ বছরের মেয়েকে জোর করে বিয়ে দেওয়ায় বাবা সোলেমান খান এবং স্বামী আলম ফকিরকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার রাতে শ্রীনগর উপজেলার আরধীপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

জানা যায়, বিগত কয়েক বছর ধরে মেয়ের বাবা সুলাইমান খানের সঙ্গে তার মায়ের পারিবারিক কলহ চলে আসছিল। এ কারণে মেয়ে ও তার মা তাদের নানা বাড়ি শ্রীনগর উপজেলার বাসাইলভোগে গ্রামে বসবাস করে আসছিল। গত ২২ আগস্ট মেয়ের বাবা সোলেমান খান কৌশলে তার মেয়েকে নিজ বাড়ি আরধিপাড়া গ্রামে নিয়ে আসেন। ওই রাতেই তার ১৩ বছরের মেয়েকে জোরপূর্বক বাড়ির পাশের দানেশ ফকিরের ছেলে আলম ফকিরের সঙ্গে বিয়ে দেন।

মেয়ের মা নুপুর বেগম জানান, ‘তাকে না জানিয়ে তার স্বামী ১৩ বছরের নাবালিকা মেয়েকে জোরপূর্বক বিয়ে দেয়। গত ৫ দিন আগে মেয়ের অসুস্থতার খবর জানতে পেয়ে স্বামীর বাড়ি থেকে ডাক্তার দেখানোর কথা বলে মেয়েকে আমার বাড়িতে নিয়ে আসি। বর্তমানে আমার মেয়ে খুবই অসুস্থ।’

শ্রীনগর থানার ওসি মো. নাজমুল হুদা খান জানান, ‘মেয়ের মা নুপুর বেগম অভিযোগ দিলে ধ*র্ষণের অভিযোগে মেয়ের স্বামী আলম ফকির ও সহযোগিতার অভিযোগে মেয়ের বাবা সোলেমান খানকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় মেয়ের সৎমাসহ ৩ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

 

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

তেতুঁলিয়ায় ৩০ কেজি ওজনের বাঘাইড় ৪৫ হাজার টাকায় বিক্রি

তেতুঁলিয়ায় ৩০ কেজি ওজনের বাঘাইড় ৪৫ হাজার টাকায় বিক্রি

রংপুরে নিখোঁজ মাদ্রাসাছাত্র এজাজুল ইসলামের মরদেহ নদী থেকে উদ্ধার

টেকসই উন্নয়নের মাধ্যমে পরিচ্ছন্ন নগরী বিনির্মানে কাজ করছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন

টেকসই উন্নয়নের মাধ্যমে পরিচ্ছন্ন নগরী বিনির্মানে কাজ করছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন

রাষ্ট্রপতি পদে আসীন হতে মো. সাহাবুদ্দিনের আইনগত কোনো বাধা নেই : ইসি

রাষ্ট্রপতি পদে আসীন হতে মো. সাহাবুদ্দিনের আইনগত কোনো বাধা নেই : ইসি

লক্ষ্মীপুরে মাকে জবাই করে হত্যা, পাষণ্ড ছেলে আটক

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদকসহ ২ ব্যবসায়ী গ্রেফতার

ডোমারে জনসচেতনতা সৃষ্টি ও সুরক্ষা সামগ্রী বিতরণ

বিলাইছড়িতে ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত

কুষ্টিয়ায় ফেসবুকে জাতীয় দিবস সম্পর্কে অশালীন স্ট্যাটাস দেওয়ায় লোকমান হাকিম আটক

স্বামী শাশুড়ির অত্যাচারে কন্যা সন্তান নিয়ে দিশেহারা গৃহবধূ, কোথায় যাবে গৃহবধূ সাবিনা ?