crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

লক্ষ্মীপুরে মাকে জবাই করে হত্যা, পাষণ্ড ছেলে আটক

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
আগস্ট ২৮, ২০২০ ১২:১৪ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় ধারালো দা দিয়ে মাকে জবাই করে হত্যা করেছে পাষণ্ড ছেলে। শুক্রবার সকালে উপজেলার সোনাপুর ইউনিয়নের রাখালীয়া গ্রামে সর্দরবাড়ীতে এ ঘটনা ঘটে। নিহত শেফালী বেগম (৬০) ওই গ্রামের হোসেন আলীর স্ত্রী। গ্রামবাসী ঘাতক ছেলে জাফর হোসেনকে (২৬) আটক করে পুলিশে সোপর্দ করেছে।

নিহত শেফালী বেগমের বড় ছেলে জসিম উদ্দিন জানান, গত কয়েক মাস ধরে জাফর বন্ধুদের সঙ্গে আড্ডা দিয়ে মাদক সেবন করে অনেক টাকা ঋণ করে ফেলে। এই টাকার জন্য বিভিন্ন সময়ে তার মায়ের কাছে অর্থ দাবি করে খারাপ আচরণ করতো।

শুক্রবার সকালে মায়ের সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে তার মাকে বিছানায় ফেলে দা দিয়ে গলাকেটে হত্যা করে। এ সময় প্রতিবেশীরা ছুটে এসে তাকে আটক করে।

খবর পেয়ে রায়ফুর থানা পুলিশ সকাল সাড়ে ১০টার দিকে ঘটনাস্থলে গিয়ে গ্রামবাসীর কাছ থেকে জাফর হোসেনকে তাদের হেফাজতে নেয়। একই সঙ্গে পুলিশ শেফালী বেগমের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল বলেন, আটক জাফরের বিরুদ্ধে থানায় হত্যা মামলা দায়ের করে তাকে আদালতে সোপর্দ করা হবে। ছেলের মাদক সেবনের বিরোধের কারণে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

পুলিশের বিশেষ অভিযানে ঝিনাইদহ ডাকবাংলা বাজারে গাঁজাসহ আটক ২

গাইবান্ধার সাঘাটা উপজেলায় ছাত্রলীগের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

নারায়ণগঞ্জে পালিত হলো ‘মার্চ ফর ড. ইউনূস’ কর্মসূচি

ডোমারে পবিত্র মাহে রমজান উপলক্ষে দুঃস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

ডোমারে পবিত্র মাহে রমজান উপলক্ষে দুঃস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

আ’লীগের কার্যক্রম নিষিদ্ধ হলো কিন্তু লড়াই এখনও বাকি: মাহফুজ আলম

কুমিল্লা-১ ও ২ আসনের সীমানা পুনর্বহালে হাইকোর্টের রায় স্থগিত,  কুমিল্লা-১ ( দাউদকান্দি -মেঘনা) এবং কুমিল্লা -২ (হোমনা-তিতাস) বহাল

কিশোরগঞ্জে জমিজমা নিয়ে বিরোধের জেরে হা*মলা- ভা*ঙচুর, স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লু*টের অভিযোগ

নাসিরনগরে করোনার চতুর্থ ডোজ প্রদান কার্যক্রমের উদ্বোধন

নাসিরনগরে করোনার চতুর্থ ডোজ প্রদান কার্যক্রমের উদ্বোধন

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৩ মা’দক কারবারি গ্রে’ফতার

পঞ্চগড়ে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় আইনগত সহায়তা প্রদান দিবস পালন