crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

শৈলকুপায় নৌকার কর্মীকে কু-পি-য়ে হ-ত্যা, আ-হ-ত ২০

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জানুয়ারি ১, ২০২২ ৯:৪৪ অপরাহ্ণ

 

জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ প্রতিনিধি>>
ঝিনাইদহের শৈলকুপা সারুটিয়া ইউনিয়নে নৌকার কর্মী- সমর্থকদের উপর অকর্কিত হা-ম-লা-র ঘটনা ঘটেছে। এতে হারান বিশ্বাস (৬৫) নামের এক নৌকার কর্মী নি-হ-ত হয়েছে। হামলায় আ-হ-ত হয়েছে আরো অন্তত ২০ জন। আহতরা বর্তমানে শৈলকুপা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এদের মধ্যে গুরুতর আহত রবিউল, রজব আলী ও ইয়ার উদ্দিনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় সারুটিয়া ইউনিয়নের কাতলাগাড়ী বাজারে নৌকার চেয়ারম্যান প্রার্থী মাহমুদুল হাসান মামুনের কর্মী সমর্থকরা নির্বাচনী অফিসে বসা ছিলো। এসময় স্বতন্ত্র প্রার্থী জুলফিকার কাইসার টিপুর লোকজন সেখানে দেশীয় ধারালো অ-স্ত্র-শ-স্ত্র নিয়ে অতর্কিত হা-ম-লা চালায়। হা-ম-লা-কা-রী-রা হারান বিশ্বাসসহ অন্তত ২০ জনকে কুপিয়ে জ-খ-ম করে। আহতদের উদ্ধার করে শৈলকুপা হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় হারান বিশ্বাসের মৃ-ত্যু হয়। তিনি শৈলকুপার কৃত্তিনগর গ্রামের মৃত বিলাত আলীর ছেলে। তিনি সপরিবারে আবাসন প্রকল্পে বসবাস করতেন।

সারুটিয়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও নৌকা প্রতিকের চেয়ারম্যান প্রার্থী মাহমুদুল হাসান মামুন জানান, নৌকার কর্মী সমর্থকদের উপর পরিকল্পিত অতর্কিত হামলার ঘটনায় তার কর্মী নিহত হয়েছেন। আহত হয়েছে আরো অন্তত ২০জন। এদের মধ্যে অনেকেই প্রাথমিক চিকিৎসা নিয়েছে। নৌকার কর্মী হত্যাকান্ডের মূল হোতা জুলফিকার কাইসার টিপু বলে তিনি দাবি করেন।

শৈলকুপা থানার ওসি রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ডোমারে উপজেলা অ্যাডভোকেসি প্লাটফর্মের সভা অনুষ্ঠিত

BHRC রাজশাহী বিভাগীয় মানবাধিকার সম্মেলন অনুষ্ঠিত

পঞ্চগড়ে শিল্পী পরিবারের মাঝে ঈদ উপহার

জামালপুরে প্রথম কিণ্ডার গার্টেনের প্রতিষ্ঠাতা আকরাম হোসেনর ১০তম মৃত্যু বার্ষিকী

জামালপুরে প্রথম কিণ্ডার গার্টেনের প্রতিষ্ঠাতা আকরাম হোসেনর ১০তম মৃত্যু বার্ষিকী

ডিমলায় এসডিজি বাস্তবায়ন ও প্রত্যাশা বিষয়ক সংবাদ সম্মেলন

কিশোরগঞ্জে পাকুন্দিয়ায় হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের গণঅনশন

কিশোরগঞ্জে পাকুন্দিয়ায় হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের গণঅনশন

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ১১৭২ জাল সনদধারী শিক্ষক শনাক্ত

নাসিরনগরে এবি ব‍্যাংকের এজেণ্ট ব‍্যাংকিং কেন্দ্রের কার্যক্রমের উদ্বোধন

আইলচারা ইউনিয়ন পরিষদ নির্বাচনে দোয়া ও সমর্থন চান সাবেক চেয়ারম্যান মোতালেব হোসেন

ফেনীর অতিরিক্ত জেলা প্রশাসক হলেন কোম্পানীগঞ্জের কৃতীসন্তান আজগর আলী