crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

দিনাজপুরে তিন প্রতিষ্ঠানকে ৩ লাখ টাকা জরিমানা

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুন ২২, ২০২৬ ৯:১৮ অপরাহ্ণ

 

মােঃ জাহিদ হোসেন , দিনাজপুর প্রতিনিধি।।
দিনাজপুরে নিরাপদ খাদ্য আইনে সামারি ট্রায়াল পরিচালনা করে তিনটি প্রতিষ্ঠানকে মোট ৩ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।

সামারি ট্রায়াল পরিচালনা করেন বিশুদ্ধ খাদ্য আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ সোহাগ আলী।

রবিবার (২১ জুন) সন্ধ্যা থেকে রাত ৯টা পর্যন্ত দিনাজপুর শহরের দিলশাদ রেস্তোরাঁ, ভিন্ন স্বাদ এবং কাচ্চি ভাই এই তিন প্রতিষ্ঠানে সামারি ট্রায়াল পরিচালনা করা হয়।

নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর অধীনে সংক্ষিপ্ত বিচারিক প্রক্রিয়া (সামারি ট্রায়াল) পরিচালনার সময় দিনাজপুর জেলার নিরাপদ খাদ্য কর্মকর্তা গৌতম কুমার সাহাসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারী এবং বাংলাদেশ পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।

কার্যক্রম চলাকালে উল্লেখিত প্রতিষ্ঠানগুলোর ফ্রিজে সংরক্ষিত বিভিন্ন খাদ্যদ্রব্যে প্রয়োজনীয় লেবেল সংযুক্ত না থাকা, উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ না থাকা বিভিন্ন প্যাকেটজাত খাদ্যপণ্য সংরক্ষণ ও বিক্রি করা হচ্ছিল। সে কারণে এই জরিমানা করা হয়। এসব পণ্যের মধ্যে দই, রসমালাই, কফি, চানাচুর, মাংস, মসলা ইত্যাদি উল্লেখযোগ্য।

সামারি ট্রায়াল পরিচালনার সময় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ সোহাগ আলী দিনাজপুর শহরের হাসাপাতাল মোড়ের দিলশাদ রেস্তোরাঁ, গনেশতলা মদিনা টাওয়ারে কাচ্চি ভাই ও নিমতলা মোড়ে ভিন্ন স্বাদ এই তিন প্রতিষ্ঠানকে ১লক্ষ টাকা করে মোট ৩ লক্ষ টাকা জরিমানা করেন। জরিমানার টাকা তাৎক্ষণিক আদায় করা হয়।

দিনাজপুর জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা গৌতম কুমার সাহা সোমবার দুপুরে অভিযানের বিষয়টি নিশ্চিত করেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

হোমনায় রাষ্ট্রনায়ক শেখ হাসিনাকে হ’ত্যার হু’মকির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

হোমনায় রাষ্ট্রনায়ক শেখ হাসিনাকে হ’ত্যার হু’মকির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

হোমনা কফিল উদ্দিন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় এসএসসির বৃত্তিতে উপজেলায় সেরা

ফান্দাউকে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখার উদ্বোধন

নাগরপুরের ভাদ্রা ইউনিয়ন আওয়ামী যুবলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত

রূপগঞ্জ থানার বিভিন্ন স্থাপনার শুভ উদ্বোধন করলেন ডিআইজি ঢাকা রেঞ্জ

রূপগঞ্জ থানার বিভিন্ন স্থাপনার শুভ উদ্বোধন করলেন ডিআইজি ঢাকা রেঞ্জ

প্রবীণ দলিল লেখকের মৃ’ত্যুতে পুঠিয়া দলিল লেখক সমিতির এক ঘণ্টা কর্মবিরতি

শৈলকুপায় পেঁয়াজের পাতাপচা রোগ: চাষিরা দিশেহারা

৪৬তম বিসিএস’র বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৩ হাজার ১৪০ জন

ডিমলায় কৃষক পেলেন ধান কাটার মেশিন

পঞ্চগড়ে করোনা প্রতিরোধে সেনাবাহিনীর টহল