crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

রংপুরে লকডাউনের প্রথম দিনে মোড়ে মোড়ে পুলিশের তল্লাশি

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুলাই ১, ২০২১ ১০:১৭ অপরাহ্ণ

 

মো. সাইফুল্লাহ খাঁন, জেলাপ্রতিনিধি, রংপুর : কঠোর লকডাউনের অংশ হিসেবে রংপুর নগরের প্রবেশপথসহ পাড়া-মহল্লার মোড়ে মোড়ে পুলিশের তল্লাশি চলছে। এ কারণে ১জুন বৃহস্পতিবার সকাল থেকে নগরের বিভিন্ন এলাকায় যানবাহন চলাচল ছিল খুবই সীমিত। দোকানপাট বন্ধ, সড়ক প্রায় ফাঁকা। গাড়ি নিয়ে বিভিন্ন স্থানে টহল দিচ্ছে সেনাবাহিনী। সকাল থেকে নগরের বিভিন্ন স্থানে পুলিশ কঠোর অবস্থানে আছে। তবে জরুরি প্রয়োজনে সড়কে কিছু লোকজন চলাচল করতে দেখা গেছে। সড়কে সাইকেল, রিকশা ও ব্যাটারিচালিত অটোরিকশা চলছে। তবে পাড়া-মহল্লার অধিকাংশ সড়কে লোকজনের আনাগোনা কম চোখে পড়ে। নগরের সাতমাথা, বাহার কাছনা, শালবন, শাপলা চত্বর, জাহাজ কোম্পানি মোড়, মেডিকেল মোড়, কাচারি বাজার, জিলা স্কুল মোড়, লালবাগ, পার্ক মোড়, মডার্ন মোড়সহ বিভিন্ন এলাকায় পুলিশের তল্লাশিচৌকি ও শক্ত অবস্থান দেখা গেছে। এসব স্থানে দায়িত্বরত পুলিশের সদস্যরা যানবাহন চলাচলে বাধা দিচ্ছেন ও বাইরে বের হওয়া মানুষদের সচেতন করছেন।

নগরের টাউন হল এলাকায় কথা হয় প্যাডেলচালিত রিকশাচালক মনারুলের সঙ্গে। তিনি বলেন, আমরা দুইজন মানুষ দুইটা বাচ্ছা,সাথে আমার মা। বাড়িত পাঁচজন খাওয়াইয়া, ঘরে কোনো খাবার নাই,এভাবে লকডাইন থাকলে ‘খামু কী? তাই রিকশা নিয়া বের হইছি। ।

নগর পুলিশের সহকারী পুলিশ কমিশনার (ডিবি) আলতাব হোসেন বলেন, জরুরি প্রয়োজন ছাড়া কোনো গাড়ি কিংবা মানুষ চলাচলে কঠোর অবস্থানে রয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। প্রয়োজনে বিভিন্ন মোড়ে চেকপোস্ট বসানো হবে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ঝিনাইদহে টিসিবি’র মাল ওজনে কম দেওয়ায় এলাকা জুড়ে তোলপাড়!

জগন্নাথপুরে বাড়ি নিয়ে মা-মেয়ের হামলা-মামলা

জগন্নাথপুরে আশারকান্দি ইউনিয়নে আ.লীগের সম্মেলন

নেত্রকোনায় ঐতিহাসিক ‘নাজিরপুর যুদ্ধ দিবস’ পালিত

হোমনায় মুক্তিযোদ্ধা ও ইমামদের মাঝে ১ লক্ষ ৫ হাজার টাকার আর্থিক অনুদান বিতরণ

পঞ্চগড়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নীলফামারীর ডিমলায় পাট চাষীদের প্রশিক্ষণ কর্মশালা

নীলফামারীর ডিমলায় পাট চাষীদের প্রশিক্ষণ কর্মশালা

কেএমপি’র অভিযানে গাঁ-জা-সহ ২ ব্যবসায়ী গ্রেফতার

রংপুরে ছাত্র ইউনিয়নের বিক্ষোভ সমাবেশে হামলা, আহত-৫

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৭ মা’দক কারবারি গ্রে’ফতার