crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ঝিনাইদহে নানা আয়োজনে শেখ রাসেলের জন্মবার্ষিকী উদযাপন

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
অক্টোবর ১৮, ২০২১ ৯:৫১ অপরাহ্ণ

 

জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ প্রতিনিধি>>

ঝিনাইদহে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৭ তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে সোমবার সকালে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বরে তার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। প্রথমে রাষ্ট্রের পক্ষে জেলা প্রশাসন, পরে পুলিশ বিভাগ, উপজেলা প্রশাসনসহ বিভিন্ন সরকারি দপ্তরের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পরে জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা প্রশাসক মজিবর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ-১ আসনের সংসদসদস্য আব্দুল হাই। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র সাইদুল করিম মিন্টু, অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়ার্টার) আবু রাসেল। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সেলিম রেজা আলোচনাসভা শেষে জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। অপরদিকে ‘শেখ রাসেল দীপ্ত জয়োল্লাস অদম্য আত্মবিশ্বাস’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেখ রাসেল দিবস উপলক্ষে বজ্রপাত প্রতিরোধে ঝিনাইদহে ১০০ টি তাল গাছের চারা রোপণ করা হয়েছে। জেলা কৃষি বিভাগের আয়োজনে আজ সকালে সদর উপজেলার গোবিন্দপুর গ্রামের সড়কে তাল গাছের চারা রোপণ করা হয়। এসময় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আজগর আলী, সদর উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদুল করিমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। পরে সড়কের বিভিন্ন স্থানে তালের চারা রোপণ ও শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে সাংবাদিক কে হুমকি দিয়ে রাষ্ট্র বিরোধী একটি চক্রের সরকারি লেবেল স্ট্যাম্প বাণিজ্য অব্যাহত

সুন্দরগঞ্জে সাংবাদিক কে হুমকি দিয়ে রাষ্ট্র বিরোধী একটি চক্রের সরকারি লেবেল স্ট্যাম্প বাণিজ্য অব্যাহত

কুমিল্লার সিএস বললেন করোনার কোনো বরাদ্দই আসে নি, লাইন ডিরেক্টর বললেন বরাদ্দ দেওয়া হয়েছে

পদ্মা সেতু উদীয়মান বাংলাদেশের শৌর্যের প্রতিফলন ঘটাবেঃ আইজিপি

পদ্মা সেতু উদীয়মান বাংলাদেশের শৌর্যের প্রতিফলন ঘটাবেঃ আইজিপি

হোমনায় বাহের কালমিনা থেকে ঘনিয়ারচরগামী রাস্তাটির বেহাল দশায় জনদুর্ভোগ চরমে

হোমনায় বাহের কালমিনা থেকে ঘনিয়ারচরগামী রাস্তাটির বেহাল দশায় জনদুর্ভোগ চরমে

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৯ মা’দক কারবারি গ্রে’ফতার

ডোমারে কলেজ ছাত্রীকে যৌ’ন হ’য়রানির দায়ে যুবক গ্রেফতার

নিজ কন্যাকে ধর্ষণকারী লম্পট তইজার রহমানকে গ্রেফতার ও বিচারের রংপুরে মানববন্ধন

নিজ কন্যাকে ধর্ষণকারী লম্পট তইজার রহমানকে গ্রেফতার ও বিচারের রংপুরে মানববন্ধন

ঝিনাইদহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় ও সিও সংস্থার আয়োজনে কারাবন্দীদের সাথে মাদক বিরোধী আলোচনা সভা

মধুপুরে গারোহাটের জায়গা অবৈধ দখল মুক্ত করার দাবিতে এলাকাবাসীর আবেদন

দুই মোটরসাইকেলের মুখোমুখি সং’ঘর্ষে কলেজছাত্র নি’হত