crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ঈশ্বরদীতে গ্রেনেড হামলার আসামিদের দেশে এনে দ্রুত বিচার দাবি আওয়ামীলীগ নেতাদের

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
আগস্ট ২১, ২০১৯ ৪:৫৬ অপরাহ্ণ

পাবনা প্রতিনিধি >>

২০০৪ সালের ২১ আগস্ট সারাদেশে গ্রেনেড হামলার ঘটনায় সাজাপ্রাপ্ত বিদেশে পলাতক ১৯ আসামিকে দেশে ফিরিয়ে এনে দ্রুত বিচারের রায় কার্যকর করার দাবিতে মানববন্ধন করেছে পৌর আওয়ামী লীগের এক অংশের নেতা-কর্মীরা।

আজ বুধবার (২১ আগস্ট) সকালে ঈশ্বরদী শহরের রেলগেট সড়কে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইছাহক আলী মালিথা এই আয়োজন করে।

মানববন্ধনে উপস্থিত ছিলেন- সলিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অবসরপ্রাপ্ত নায়েক আবদুল কাদের, ঈশ্বরদী সরকারি কলেজের সাবেক ভিপি মুরাদ মালিথা, পৌর ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রেজাউল করিম নান্টু ও পাবনা জেলা ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক সজিব মালিথাসহ বিভিন্ন নেতাকর্মীরা।

বক্তারা বলেন, ২১ আগস্ট গ্রেনেড হামলার মাধ্যমে আওয়ামী লীগকে নেতৃত্বশূন্য করার চেষ্টা করা হয়েছিল। যারা ভেবেছিল দেশকে দমিয়ে রাখা যাবে। তাদের সে ধারণা আজ ভুল প্রমাণিত হযেছে। বরং সেই শোককে শক্তিতে রূপান্তরিত করে দেশ আজ এগিয়ে যাচ্ছে।

তারা বলেন, ২০০৪ সালের ইতিহাস আমরা এখনো বয়ে বেড়াচ্ছি। ২১ আগস্ট মানে আমাদের লজ্জার দিন, কষ্টের দিন, শোকের দিন। সেদিনের ব্যথা শরীরে এখনো বয়ে বেড়াচ্ছেন অনেকে।

মানববন্ধনে অংশ নেওয়া সবাই গ্রেনেড হামলার সঙ্গে যারা জড়িত ছিল তাদের প্রতি ধিক্কার জানান। একই সঙ্গে মামলার রায়ে সাজাপ্রাপ্ত বিদেশে পলাতক আসামিদের দেশে ফিরিয়ে এনে তাদের রায় কার্যকর করার আহ্বান জানান।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

কেএমপি’র খালিশপুর থানা পুলিশের  অভিযানে অ’স্ত্র ও গু’লিসহ স’ন্ত্রাসী হাদিউজ্জামান কে গ্রেফতার

ঝিনাইগাতীর শাফী মেডিক্যাল হলের স্বত্বাধিকারী মোঃ শাহ জালাল এর মানবসেবা!

প্রেমের অভিনয় করে ২৭ জনের সঙ্গে মডেল রোমানার প্রতারণা !

পুঠিয়ায় ১০ গ্রাম হেরোইনসহ যুবক গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া-১ আসনে বিজয়ী স্বতন্ত্র প্রার্থী সৈয়দ একে একরামুজ্জামান

হোমনায় স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোকিত হোমনা’এর শুভ উদ্বোধন করলেন এমপি সেলিমা আহমাদ

কেএমপির অভিযানে ৩ মামলার সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

ময়মনসিংহের ভালুকায় বনের ৫ শতাধিক গাছ ক’র্তন করেছে দু’র্বৃত্তরা

ময়মনসিংহের ভালুকায় বনের ৫ শতাধিক গাছ ক’র্তন করেছে দু’র্বৃত্তরা

গণভোটে ‘হ্যাঁ’ সিল দিতে দেশবাসীর প্রতি আহ্বান জানালেন প্রধান উপদেষ্টা

নৌকাকৃতি এলইডি বাতিতে আলোকিত ময়মনসিংহ নগরী

নৌকাকৃতি এলইডি বাতিতে আলোকিত ময়মনসিংহ নগরী