crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

রংপুরে পুলিশের নির্যাতনে তাজুলের মৃত্যু

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
নভেম্বর ৩, ২০২১ ৮:৪১ অপরাহ্ণ

 

মো. সাইফুল্লাহ খাঁন, জেলাপ্রতিনিধি, রংপুর>>

রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছে তাজুল ইসলাম (৫৫) নামে এক ব্যক্তিকে মাদক সেবনের অভিযোগে আটকের পর পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। এ ঘটনায় থানা ঘেরাও করে ইটপাটকেল নিক্ষেপ করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী। এসময় বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ারসেল ও রাবার বুলেট নিক্ষেপ করে পুলিশ। নিহত তাজুল ইসলাম কাউনিয়া উপজেলার হারাগাছ থানার দালালহাট নয়াটারি গ্রামের মৃত শওকত আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, রংপুর মেট্রোপলিটন পুলিশের হারাগাছ থানা পুলিশ সন্ধ্যার পর হারাগাছ পৌর এলাকার নতুন বাজার বছি বানিয়ার তেপথি মোড়ে অভিযানে যায়। এসময় তাজুল ইসলামকে মাদকসহ আটকের পর মারধরের এক পর্যায়ে পুলিশ রাইফেলের বাট দিয়ে মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মুহুর্তেই ছড়িয়ে পড়ে মৃত্যুর খবর। উত্তেজিত এলাকাবাসী থানা ঘেরাও করলে ভাঙচুর ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে পুলিশের টিয়ার শেলের আঘাতে সাংবাদিকসহ কমপক্ষে ২০ জন আহত হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় হারাগাছ থানাজুড়ে চরম উত্তেজনা বিরাজ করে।

এ বিষয়ে নগরীর হারাগাছ থানার ওসি শওকত আলী সরকারের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

রংপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার আলতাব হোসেন জানান, পিটিয়ে হত্যার অভিযোগটি সত্য নয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

দেশে করোনায় আরও ৩৬ জনের মৃত্যু, নতুন শনাক্ত ২৫৩৭

পুলিশের হেলিকপ্টার ক্রয়ে রাশিয়ার সঙ্গে চুক্তি

আটোয়ারীতে প্রধান শিক্ষক ও শরীরচর্চা শিক্ষকের বিরুদ্ধে জাল সনদের অভিযোগ

মুজিব শতবর্ষ উপলক্ষে ঝিনাইদহে বিএনসিসি’র কম্বল, মাস্ক বিতরণ ও করোনা-ডেঙ্গু প্রতিরোধে র‌্যালি

Invention of Advance Technology

বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভালো করার জন্য এই বইটিই আপনার প্রয়োজন

দৈনিক ক্রাইম পেট্রোল ২৪. কম এর পক্ষ থেকে সকলকে জানাই ইদ-উল-ফিতরের শুভেচ্ছা

কেএমপি’র খানজাহান আলী থানা পুলিশের অভিযানে ১৯ বছর আত্মগোপনে থাকা হ’ত্যা মামলার আসামী গ্রেফতার

আরও ৫৩ হাজার ভূমিহীন পরিবারকে জমিসহ ঘর উপহার দিলেন প্রধানমন্ত্রী

কেএমপি’র লবণচরা থানা পুলিশের অভিযানে গাঁ’জাসহ ১ ব্যবসায়ী গ্রে’ফতার

কেএমপি’র লবণচরা থানা পুলিশের অভিযানে গাঁ’জাসহ ১ ব্যবসায়ী গ্রে’ফতার