crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ঝিনাইদহে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মহানবী (স.)এর জীবন ও কর্মের ওপর আলোচনা সভা অনুষ্ঠিত

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
নভেম্বর ১৯, ২০১৯ ২:৫৪ অপরাহ্ণ

ঝিনাইদহ প্রতিনিধি :
ঝিনাইদহে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মহানবী (স.)এর জীবন ও কর্মের ওপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে ফজর আলী গার্লস স্কুল এন্ড কলেজ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করেন ঝিনাইদহ ইসলামিক ফাউন্ডেশন। ‘সামাজিক অবক্ষয় রোধ ও ধর্মীয় মূল্যবোধ সৃষ্টিতে হযরত মুহাম্মদ (স.) অবদান” শীর্ষক আলোচনা সভায় ইসলামিক ফাউন্ডেশন এর উপ-পরিচালক আব্দুল হামিদ খান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সেলিম রেজা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ফজর আলী গার্লস স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক কানু গোপাল মজুমদার। প্রধান আলোচক ছিলেন কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা সাইদুর রহমান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ফজর আলী গার্লস স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক সাজেদুর রহমানসহ অন্যান্যরা। অনুষ্ঠানে বক্তারা, বর্তমান সমাজের এই অবক্ষয়ে এবং নিজেদের চরিত্রকে উন্নত করতে মহানবী হযরত মুহাম্মদ (স.) এর আদর্শ অনুসরণ ও বাস্তবায়নের জন্য শিক্ষার্থীদেরকে আহবান জানান। অনুষ্ঠানে বিভিন্ন গ্রুপে রচনা প্রতিযোগিতায় অংশ গ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সাঁথিয়ায় দেশসেরা ফুটবলার শিহাব উদ্দিন এখন ভ্যানচালক!

হোমনায় সরকারিভাবে ধান ও গম সংগ্রহ শুরু

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদকসহ ৬ ব্যবসায়ী গ্রেফতার

হোমনায় ভ্রাম্যমাণ অদালতে ১৪ জনের জরিমানা

আগামীকাল থেকে শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা

পে-স্কেলের সর্বশেষ অবস্থা জানালেন অর্থমন্ত্রী

একটি শান্তির তিতাস উপহার দিতে চাই -পারভেজ

তিতাসে বিট পুলিশিং এর আওতায় নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী সমাবেশ অনুষ্ঠিত

ঝিনাইদহে র‌্যাব-৬’র জালে নীলফামারীর মাদক ব্যবসায়ী ফেন্সিডিলসহ গ্রেফতার

শুক্রবার মধ্যরাত থেকে শুরু হচ্ছে জাটকা ইলিশ শিকারে নিষেধাজ্ঞা