crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

তত্ত্বাবধায়ক সরকার নিয়ে বিএনপির সঙ্গে সংলাপের প্রশ্নই ওঠে না : তথ্যমন্ত্রী

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুলাই ৩, ২০২৩ ৯:৫৯ অপরাহ্ণ

 

ক্রাইম পেট্রোল ডেস্ক:
নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার নিয়ে বিএনপির সঙ্গে সংলাপের প্রশ্নই ওঠে না বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

সোমবার দুপুরে সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ের সভাকক্ষে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর প্রকাশিত ‘বাংলাদেশ অ্যাট এ গ্ল্যান্স’ গ্রন্থের মোড়ক উন্মোচন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা মনে করি, বিএনপি দেশে একটি গণ্ডগোল পাকাতে চায়, বিশৃঙ্খলা তৈরি করতে চায়। যেহেতু তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করাই তাদের দাবি এবং আন্দোলনের উদ্দেশ্য, তাই এ নিয়ে সংলাপের কোনো প্রয়োজনীয়তা নাই। ’

তথ্যমন্ত্রী বলেন, ‘সংবিধান অনুযায়ী বর্তমান সরকারই নির্বাচনকালীন সরকারের দায়িত্ব পালন করবে এবং সংবিধানে নির্বাচনকালীন সরকার গঠন করার কোনো বাধ্যবাধকতা নাই।সে সময়ে সরকারের আকার ছোট হবে না বর্তমানে যারা মন্ত্রিসভায় আছে তারা সবাই থাকবে কিম্বা আমাদের শরিকদের মধ্য থেকে কাউকে নেওয়া হবে, সেগুলো প্রধানমন্ত্রী দেখবেন তিনিই সিদ্ধান্ত গ্রহণ করবেন। বিএনপি যদি সংসদে থাকতো হয়তো বা সে ক্ষেত্রে তাদেরও সুযোগ থাকতো। ’

‘সরকার আইন-শৃঙ্খলা বাহিনীকে দলীয় কাজে ব্যবহার করছে’ বিএনপির নেতা রুহুল কবির রিজভীর এমন মন্তব্যের জবাবে হাছান মাহমুদ বলেন, ‘আইন-শৃঙ্খলা বাহিনী ভালো কাজ করছে বিধায় দেশে আমরা জ’ঙ্গি দমন করতে পেরেছি, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে। আইন-শৃঙ্খলা বাহিনী তাদের অগ্নিসন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করেছে বিধায় তারা এখন অ’গ্নিসন্ত্রাস করতে পারছে না। আইন-শৃঙ্খলা বাহিনী তাদের দায়িত্ব পালন করছে, শুধু সন্ত্রাসী অভিযুক্ত আসামিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করছে। রাজনৈতিক উদ্দেশ্যে আইন-শৃঙ্খলা বাহিনী ব্যবহৃত হচ্ছে না। ’

গণঅধিকার পরিষদের আহ্বায়ক রেজা কিবরিয়া এবং সদস্য সচিব নুরুল হক নুরের পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন এবং মামলার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নে জবাবে তথ্যমন্ত্রী বলেন, ‘রাজনীতিতে রেজা কিবরিয়া এবং নুরুল হক নুরু কিছু কৌতুকের জন্ম দিয়েছে। তাদের কোনো জনভিত্তি নাই, তারা শুধু টেলিভিশনে আর নিজেদের মধ্যে কাদা ছোঁড়াছুড়িতেই ব্যস্ত।জনগণের সঙ্গে তাদের কোনো সংশ্রব নাই। ‘

তিনি আরও বলেন, ‘যে সমস্ত কারণে তাদের দলের ভাঙ্গন যেমন তহবিল তছরূপ, কারো সঙ্গে আঁতাত, বিদেশি কোনো শক্তি বা অপশক্তির সঙ্গে মেলামেশা, অর্থগ্রহণ এগুলো তাদের জন্য প্রচণ্ড অপমাননাকর। এবং তাদের এই বাহাস এটি রাজনৈতিক কৌতুক ছাড়া অন্য কিছু না। ’

‘আওয়ামী লীগের সাথে নূরের আঁতাত ও নির্বাচনে আসার জন্য টাকার প্রস্তাব করা হয়েছে’ রেজা কিবরিয়ার এমন বক্তব্যের পরিপ্রেক্ষিতে হাছান মাহমুদ বলেন, ‘রেজা কিবরিয়া তো অনেক কথাই বলেছেন আবার নূরও রেজা কিবরিয়া সম্পর্কে অনেক কথাই বলেছেন। নূরের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ তো নানা সময়ে নানাজন করেছে। আমাদের দলের সঙ্গে নূরের কোনো যোগাযোগ নাই। ‘

ড. হাছান মাহমুদ বলেন, ‘সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে, নূরের বিরুদ্ধে বাংলাদেশে নিযুক্ত প্যালেস্টাইনের রাষ্ট্রদূত সংবাদ সম্মেলন করে বলেছেন যে, নূর ইসরাইলি গোয়েন্দা সংস্থার এজেন্টের সঙ্গে বৈঠক করেছে, অন্তত তিনবার। সেটার কোনো কার্যকর প্রতি উত্তর নূরের কাছ থেকে আসে নাই। নূর এবং রেজা কিবরিয়ার সাম্প্রতিক বাহাস জনগণ উপভোগ করছে। এগুলো কৌতুক ছাড়া অন্য কোনো কিছু নয়। ’

এর আগে ‘বাংলাদেশ এট এ গ্ল্যান্স’ বইটি সম্পর্কে মন্ত্রী হাছান মাহমুদ বলেন, এটি মূলত বিদেশে আমাদের মিশনগুলোর চাহিদা পূরণ করার জন্য তৈরি করা হয়েছে। বিদেশে দেশের ভাবমূর্তি তুলে ধরা অত্যন্ত প্রয়োজন। আমাদের দেশে যে পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত আছে এটা অনেকেই জানে না। পর্যটন, ব্যবসা বাণিজ্যসহ সবক্ষেত্রেই দেশের উজ্জ্বল ভাবমূর্তি গুরুত্বপূর্ণ।

চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক স. ম. গোলাম কিবরিয়া এবং পরিচালক (প্রশাসন) মোহাম্মদ আলী সরকার বইটির মোড়ক উন্মোচনে অংশ নেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ডিমলায় ব্যবসায়ী বুলেটের মৃ-ত্যু নিয়ে ধূ-ম্র-জা-ল

নাসিরনগরে কৃষকলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

হোমনায় বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সাথে ইউএনও’র মতবিনিময়

ডোমারে ল্যাম্বের অগ্রগতি ও অবহিত করণ সভা অনুষ্ঠিত

হোমনায় বালুবাহী ট্রাক্টর চাপায় শিশু নিহত

রাজশাহীর সাংবাদিকের উপর হা’মলার ঘটনায় ২ আসামী ঢাকায় গ্রেপ্তার

রাজশাহীর সাংবাদিকের উপর হা’মলার ঘটনায় ২ আসামী ঢাকায় গ্রেপ্তার

ডোমারে বনবিভাগের স্বেচ্ছাচারিতায় নিজের জমিচাষ করতে পারছেনা দরিদ্র কৃষক

মধুপুরে নৌকার প্রার্থী সিদ্দিক হোসেন খানকে বিজয়ী করার লক্ষে ব্যস্ত উপজেলা আওয়ামীগ

মধুপুরে নৌকার প্রার্থী সিদ্দিক হোসেন খানকে বিজয়ী করার লক্ষে ব্যস্ত উপজেলা আওয়ামীগ

দেশের অর্থনীতি স্থিতিশীল, দেশবাসীকে অ’পপ্রচারে কান না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশের অর্থনীতি স্থিতিশীল, দেশবাসীকে অ’পপ্রচারে কান না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

রাষ্ট্রপতি পুলিশ পদক পেলেন পুলিশ সুপার এসএম শফিউল্লাহ