crimepatrol24
১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় দুপুর ১২:৪৯ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

রংপুরে বিপুল সংখ্যক ইয়াবাসহ পুলিশের এএসআই আটক

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
নভেম্বর ২৩, ২০২০ ৮:৫৬ অপরাহ্ণ

মো. সাইফুল্লাহ খাঁন, জেলাপ্রতিনিধি, রংপুর : রংপুর নগরের একটি বাড়িতে অভিযান চালিয়ে ৩ হাজার ১৯৮ পিস ইয়াবাসহ পুলিশের এক এএসআইকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। আটক এএসআই মনিরুজ্জামান কুড়িগ্রাম পুলিশ লাইনে কর্মরত ছিলেন। বর্তমানে কুড়িগ্রাম পুলিশ লাইনে ক্লোজড অবস্থায় রয়েছেন। সোমবার (২৩ নভেম্বর) দুপুরে নগরীর স্টেশন রোড ঠিকাদারপাড়ার একটি ৬তলা ভবনের ভাড়া বাসা থেকে তাকে আটক করা হয়। সেখানে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাহাত বিন কুতুব এর তত্ত্বাবধানে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। অভিযানের সময় ৩ হাজার ১৯৮ পিস ইয়াবা, নগদ ৭ হাজার ৮০০ টাকা, ৯০০ টাকা মূল্যের প্রাইজবন্ড, এক বোতল ফেন্সিডিল, বিভিন্ন ব্যাংকের পাঁচটি চেক বই ও চারটি মোবাইলসহ পুলিশের এএসআই মনিরুজ্জামানকে আটক করা হয়। পরে তাকে জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়ে আসা হয়। এ ব্যাপারে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট রাহাত বিন কুতুব জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবাসহ এএসআই মনিরুজ্জামানকে আটক করতে সক্ষম হন তারা। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়েছে।

রংপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের এসআই (সাব-ইন্সপেক্টর) তাহিদুল ইসলাম জানান, এর আগে মাদক সেবন ও কারবারির সঙ্গে জড়িত থাকার অভিযোগে এএসআই মনিরুজ্জামান সাময়িকভাবে বরখাস্ত হয়েছে। বর্তমানে কুড়িগ্রাম পুলিশ লাইনে ক্লোজড অবস্থায় আছেন। সে পরিবার নিয়ে রংপুর নগরীর ঠিকাদারপাড়ার ওই বাড়িতে ভাড়া থাকতো। সেখান থেকে গোপনে মাদকের কারবার চালিয়ে আসছিল।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

গাইবান্ধায় আ‌লো‌চিত তৃষা হত্যা ও ধর্ষণ মামলায় ১৪ বছর জেল খেটে ফের ধর্ষণের অভিযোগে মডার্ন গ্রেফতার

কেন্দুয়ায় যৌথবাহিনীর অভিযানে ৩০৪ বস্তা সরকারি ত্রাণের চাল জব্দ

বৃহস্পতিবার এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণের দাবিতে শিক্ষকদের সমাবেশ, জাতীয়করণ না হওয়া পর্যন্ত কর্মবিরতি

হোমনা স্বাস্থ্য কমপ্লেক্সের জনসচেতনতামূলক প্রচার ও মাস্ক বিতরণ

শিক্ষার মানোন্নয়ন, জনস্বার্থ ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণের মাধ্যমে শিক্ষাক্ষেত্রের বৈষম্য দূর করা জরুরি

লকডাউন বাস্তবায়নে কঠোর অবস্থানে খুলনা মেট্টোপলিটন পুলিশ

নাসিরনগরে ২২০০ কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন

নাসিরনগরে ২২০০ কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন

রমেক হাসপাতাল থেকে অক্সিজেন সিলিন্ডার পাচারের চেষ্টায় ৬ প্রতারক আটক

হোমনায় পথচারীদের মধ্যে পুষ্টিকর খাবার মাছ বিতরণে ইউএনও

সারাদেশে গত ২৪ ঘণ্টায় করোনায় ৩ জনের মৃত্যু, শনাক্ত ১৯