crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

কেন্দুয়ায় যৌথবাহিনীর অভিযানে ৩০৪ বস্তা সরকারি ত্রাণের চাল জব্দ

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুন ২১, ২০২৫ ১০:৩৫ অপরাহ্ণ

 

ক্রাইম পেট্রোল ডিজিটাল ডেস্ক।।
নেত্রকোনার কেন্দুয়ায় মেসার্স নাহার ট্রেডার্স গোডাউনে সরকারি ত্রাণের ৩০৪ বস্তা (১৩ হাজার ৫১৫ কেজি) চাল জব্দ করেছে যৌথবাহিনী।

শুক্রবার বিকাল থেকে রাত ১২টা পর্যন্ত কেন্দুয়া পৌর সদরের কলেজ রোড এলাকায় এ অভিযান পরিচালনা করে যৌথবাহিনী।

এ সময় ৩০৪ বস্তা (১৩ হাজার ৫১৫ কেজি) চাল জব্দ করে; যার মূল্য ৪২ টাকা কেজি দরে ৫ লাখ ৬৭ হাজার ৬৩০ টাকা। মেসার্স নাহার ট্রেডার্সের মালিক কেন্দুয়া পৌর বিএনপির সভাপতি খোকন আহম্মেদ।

অভিযানে যৌথবাহিনীর টিম সন্দেহভাজন হিসেবে তিনজনকে প্রাথমিকভাবে আটক করে। পরে তাদেরকে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।

এ বিষয়ে কেন্দুয়া উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জব্দ চাল সরকারি রিলিফ (জিআর) কর্মসূচির আওতায় বিভিন্ন মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের আহার্য্য হিসেবে বরাদ্ধ চাল; যা নিয়ম বহির্ভুতভাবে মজুদ করা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্তাধীন অবস্থায় আছে।

কেন্দুয়া থানার ওসি মিজানুর রহমান জানান, ‘জব্দ চালের বস্তা উপজেলা প্রশাসনের দপ্তরে রাখা হয়েছে। এ ঘটনায় কাউকে গ্রেফতার দেখানো হয়নি এবং কোনো মামলা হয়নি। বিষয়টি তদন্তাধীন রয়েছে।’

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ঝিনাইদহ ডাকবাংলায় প্রথম করোনা রোগী শনাক্ত

ঝিনাইদহে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে সৎ বাবা আটক

বিএমটিএস- এর কার্যকরী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত 

দিঘলিয়ায় হারানো মোবাইল উদ্ধারপূর্বক প্রকৃত মালিককে হস্তান্তর 

ডোমারে লায়ন সংঘ আয়োজিত ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন

বগুড়ায় মাকে হ’ত্যাকারী ছেলে ও ছেলের বউ গ্রেফতার

আন্দোলনে ব্যর্থ হয়ে নির্বাচনে জয়ী হওয়া সম্ভব নয়ঃ  ওবায়দুল কাদের

আন্দোলনে ব্যর্থ হয়ে নির্বাচনে জয়ী হওয়া সম্ভব নয়ঃ ওবায়দুল কাদের

সুন্দরগঞ্জে স্কুল পড়ুয়া ছাত্র-ছাত্রীদের যাতায়াতের সুবিধার্থে বিদ্যালয়ের রাস্তাটি পাকা করার দাবিতে মানববন্ধন

সরিষাবাড়ীতে প্রধানমন্ত্রীর উপহার হতদরিদ্রের বাড়ী বাড়ী গিয়ে পৌঁছে দিলেন তথ্য প্রতিমন্ত্রী আলহাজ্ব ডা. মুরাদ হাসান

দুদকের মামলায় ডিআইজি মিজানের ১৪ বছর কা’রাদণ্ড