crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

সারাদেশে গত ২৪ ঘণ্টায় করোনায় ৩ জনের মৃত্যু, শনাক্ত ১৯

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুন ২৩, ২০২৫ ১০:১২ অপরাহ্ণ

 

প্রতীকী ছবি

ক্রাইম পেট্রোল ডিজিটাল ডেস্ক।।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (গতকাল রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনা রোগী শনাক্ত হয়েছেন ১৯ জন।

সোমবার (২৩ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় ৪০৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে রোগী শনাক্ত হয়েছেন ১৯ জন।

চলতি বছর করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১৯ জনের। তাদের মধ্যে আটজন পুরুষ ও ১১ জন নারী। চলতি বছর মৃত্যু হওয়া রোগীদের মধ্যে ঢাকায় সাতজন, চট্টগ্রামে ৯ জন, খুলনায় তিনজন। এ পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ২৯ হাজার ৫১৮ জনের।

স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে সোমবার পর্যন্ত মোট পরীক্ষা করা হয়েছে ৬ হাজার ৪ জনের নমুনা। চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ পর্যন্ত মোট রোগী শনাক্ত হয়েছেন ৪৫২ জন। করোনাভাইরাস শুরু থেকে আজ পর্যন্ত মোট রোগী শনাক্ত হয়েছেন ২০ লাখ ৫১ হাজার ৯৯৭ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় মৃত্যু হওয়া রোগীদের মধ্যে একজন পুরুষ ও দুজন নারী রয়েছেন। তাদের মধ্যে ঢাকায় একজন, চট্টগ্রামে দু’জন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

মুজিববর্ষ উৎসব একটি দলের নয়, এটি পুরো জাতির উৎসব : তথ্য প্রতিমন্ত্রী

নীলফামারীর ডোমারে হাফিজিয়া মাদ্রাসার নিখোঁজ ৫ ছাত্র উদ্ধার

ডোমারে দুই মাদক সেবনকারীর কারাদণ্ড

মধুপুরে নব নির্বাচিত পৌরমেয়রকে কম্পিউটার এসোসিয়েশন এর পক্ষ থেকে সংবর্ধনা

পাকুন্দিয়ায় ইতালি প্রবাসী হাবিবুল্লাহ কে পি*টিয়ে হ*ত্যা

ইবি ছাত্রী তিন্নির মৃত্যুর ঘটনায় চার জন গ্রেফতার, বিচারের দাবিতে ক্যাম্পাসে মানববন্ধন

কিশোরগঞ্জে যথাযোগ্যমর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

সরকারি মাহতাব উদ্দীন ডিগ্রি কলেজের প্রভাষক ফাতেমা খাতুনের বিরুদ্ধে জাল শিক্ষক নিবন্ধন সনদে চাকরি করার অভিযোগ

জামালপুরের মেলান্দহে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

দুরূদে মাগফেরাত