crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

বগুড়ায় পুলিশ পরিদর্শকের বিরুদ্ধে দুদকের মামলা

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
নভেম্বর ২৩, ২০২৩ ৯:৩৬ অপরাহ্ণ

ক্রাইম পেট্রোল ডেস্ক:
বগুড়ায় জ্ঞাত-আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে রাজশাহীর সারদা পুলিশ একাডেমির সাবেক পরিদর্শক ও বর্তমানে ফরিদপুর সদরের নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক ইদ্রিস আলীর বিরুদ্ধে মামলা করেছে দুদক। দুদক বগুড়া কার্যালয়ের উপ-পরিচালক জাহাঙ্গীর আলম সম্প্রতি এ মামলা করেন।

এজাহার সূত্র ও দুদক কর্মকর্তারা জানান, অভিযুক্ত ইদ্রিস আলী বগুড়ার শাজাহানপুর উপজেলার রহিমাবাদ এলাকার সেকেন্দার আলীর ছেলে। তার বিরুদ্ধে জ্ঞাত-আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ উঠে। কেন্দ্রীয় কার্যালয়ের নির্দেশে গত ২০২২ সালের ২৩ অক্টোবর তাকে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ করা হয়।

এর পরিপ্রেক্ষিতে পুলিশ পরিদর্শক ইদ্রিস আলী সম্পদ বিবরণী দুদক বগুড়া কার্যালয়ে জমা দেন। তদন্ত করে তার বিরুদ্ধে জ্ঞাত-আয়বহির্ভূত ২৯ লাখ ৬৮ হাজার ৩২০ টাকার অবৈধ সম্পদ অর্জনের তথ্য পাওয়া যায়। পরবর্তীতে ইদ্রিস আলীর বিরুদ্ধে মামলার অনুমোদন পাওয়া যায়। এর পরিপ্রেক্ষিতে দুদক বগুড়া কার্যালয়ের উপ-পরিচালক জাহাঙ্গীর আলম সম্প্রতি নিজ কার্যালয়ে ইদ্রিস আলীর বিরুদ্ধে মামলা করেন।

দুদকের পিপি আবুল কালাম আজাদ এ মামলার সত্যতা নিশ্চিত করেছেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ঝিনাইদহ র‌্যাব-৬ এর কোম্পানী কমাণ্ডার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলমের সফল নেতৃত্বে জঙ্গি সদস্য আটক

পুলিশের এসআই পদে নিয়োগ বিজ্ঞপ্তি

জামালপুরে ডিএমপি পুলিশের অনুদান পেল করোনায় মৃত দুই পুলিশ পরিবার

দিনাজপুরে বিভাগীয় পর্যায়ে নিরাপদ খাদ্য বিষয়ক জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত

নীলফামারীতে করোনায় আক্রান্ত আরও এক নারীর মৃত্যু

নড়াইলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের আটজন দগ্ধ

মধুপুরে কলেজ ছাত্র এমদাদুল হকের হত্যার প্রতিবাদে মানববন্ধন

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদকসহ ৬ মাদক ব্যবসায়ী গ্রেফতার

কিশোরগঞ্জে মোটরযান শ্রমিক ইউনিয়নের নির্বাচন বন্ধের দাবিত সংবাদ সম্মেলন

কিশোরগঞ্জে মোটরযান শ্রমিক ইউনিয়নের নির্বাচন বন্ধের দাবিত সংবাদ সম্মেলন

ময়মনসিংহে বিশ্ব পরিবেশ দিবস ও বর্ণাঢ্য র‍্যালি উদযাপিত

ময়মনসিংহে বিশ্ব পরিবেশ দিবস ও বর্ণাঢ্য র‍্যালি উদযাপিত