crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

হোমনায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
সেপ্টেম্বর ৬, ২০১৯ ২:৩৭ অপরাহ্ণ


মো. ইব্রাহিম খলিল, হোমনা, কুমিল্লা >>
কুমিল্লায় হোমনায় ৪৮ তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল ও মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানের ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বিকেলে হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে ফুটবল খেলার (বালিকা) ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। এতে ট্রাইব্রেকারে হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয়কে হারিয়ে রামকৃষ্ণপুর কামাল স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে। অপর খেলায় (বালক) ট্রাইবেকারে মাথাভাঙ্গা ভৈরব উচ্চ বিদ্যালয়কে হারিয়ে হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়। হোমনা উপজেলা ক্রীড়া সমিতি আয়োজিত এ প্রতিযোগিতায় ১৭টি উচ্চ বিদ্যালয় ও ৯টি মাদ্রাসার শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন কুমিল্লা-২( হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপ্তি চাকমার সভাপতিত্বে অন্যদের মধ্যে উপজেলা চেয়ারম্যান রেহানা বেগম, হোমনা থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ মোঃ ফজলে রাব্বী, পৌরমেয়র অ্যাড, মোঃ নজরুল ইসলাম, উপজেল ভাইস চেয়ারম্যান মোঃমহাসিন সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার রীনা, কুমিল্লা জেলা পরিষদ সদস্য মোঃ মহিউদ্দিন খন্দকার, প্রধানমন্ত্রীর দপ্তরের পাইলট ক্যাপ্টেন তরিকুল আমিন, উপজেলা মাধ্যমিক শিক্ষাকর্মকর্তা কাজী রুহুল আমিন, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ রাশেদুল ইসলাম, বাংলাদেশ শিক্ষক সমিতি( বি টি এ) হোমনা উপজেলা শাখার সভাপতিমোঃ সামসুল হক সরকার,সাধারণ সম্পাদক আতিকুর রহমান, হোমনা থানা প্রাথমিক শিক্ষক সমিতির আহবায়ক আব্দুস সালাম ভূঁইয়াসহ ইউপি চেয়ারম্যান, আ’লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ডোমারে আওয়ামীলীগের ইফতার মাহফিল

দিঘলিয়ায় ভ্যানচালক সাকিব হ’ত্যার আসামীদের ফাঁ’সির দাবিতে মানববন্ধন

সাংবাদিক দিলীপ দাস হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন

দেবীগঞ্জ পৌর নির্বাচনে ৪ বিদ্রোহী মেয়র প্রার্থী বহিস্কার

অনৈতিক ব্যবসায় কোটিপতি হওয়া নারী র‌্যাবের হাতে আটক

১০ বছরের অধিক বিনা বেতনে চাকরি করে এমপিওভুক্ত হরেন ৮৪১ শিক্ষক

ঈশ্বরদীতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে শীর্ষ সন্ত্রাসী তিতাস নিহত

সাবেক প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানকে আদালতে হাজির হতে বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ

ডোমারে কর্মহীন ও অসহায় মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করলেন মশিয়ার

ডিমলায় একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও এ্যাম্বুলেন্স সেবার উদ্বোধন