crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের একবারে ১৩ থেকে ১০ম গ্রেডে আসার কোনো যুক্তিই নেই: প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
নভেম্বর ৮, ২০২৫ ৮:১৮ অপরাহ্ণ

 

ক্রাইম পেট্রোল ডিজিটাল ডেস্ক।।
প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের একবারে ১৩ থেকে ১০ম গ্রেডে আসার কোনো যুক্তিই নেই। তাদের এই মুহূর্তে আন্দোলনে যাওয়াও যৌক্তিক নয় বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক বিধান রঞ্জন রায় পোদ্দার।

শনিবার (৮ নভেম্বর) সকালে খুলনা জেলা শিল্পকলা একাডেমিতে মতবিনিময়সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

গণশিক্ষা উপদেষ্টা বলেন, ‘বেশিরভাগ শিক্ষক মনে করেন দশম গ্রেডের এই দাবি যৌক্তিক নয়। প্রধান শিক্ষকদের দশম গ্রেডে উন্নীত করা হয়েছে। সাধারণ শিক্ষকদের সংখ্যা অনেক বেশি, এটি সম্ভব নয়। একবারে ১৩ থেকে ১০ম গ্রেডে আসার কোনো যুক্তিই নেই। তারা যেন ১১তম গ্রেড পেতে পারেন সেজন্য আমরা কাজ করছি। তাদের এই মুহূর্তে আন্দোলনে যাওয়াও যৌক্তিক নয়।’

তিনি বলেন, ‘পদোন্নতির বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় বলেছে সরকারের নীতি শতভাগ না দিয়ে ৮০ পার্সেন্ট দেওয়া, ২০ পার্সেন্ট নতুন নিয়োগের জন্য রাখা হয়েছে।’

এর আগে সকালে প্রাথমিক শিক্ষার গুণগতমান উন্নয়নে শিক্ষাসংশ্লিষ্ট অংশীজনের ভূমিকা বিষয়ে মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়। এ সময় মন্ত্রণালয়, বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন, শিক্ষা বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় শিক্ষকদের নৈতিক, ব্যবহারিক, সহশিক্ষাসহ বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়।

 

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

নাসিরনগরে লতিফিয়া ক্বারী সোসাইটির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল

নাসিরনগরে লতিফিয়া ক্বারী সোসাইটির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল

সিএমপি’র অভিযানে ৫০০০ পিস ইয়াবা ও ১ টি পিকআপসহ গ্রেফতার ১

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৪ মা’দক কারবারি গ্রে’ফতার

দিনাজপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের চেক হস্তান্তর ও মত বিনিময় সভা অনুষ্ঠিত

জলঢাকায় করোনায় আক্রান্ত হয়ে জেলা পরিষদ সদস্যের পিতার মৃত্যু

পাবনার ঈশ্বরদীতে হিট স্ট্রোকে নিরাপত্তাকর্মীর মৃত্যু

চুয়াডাঙ্গায় ৯৬ স্বর্ণের বারসহ পা’চারকারী আটক

শব্দ ও পরিবেশ দূষণ থেকে ঝিনাইদহ শহরকে মুক্ত করতে জেলা ট্রাফিক পুলিশের অভিযান

জামালপুরের যমুনা নদীতে আবারও ধরা পড়ল এক মন ওজনের বাঘা আইড় মাছ

ঝিনাইদহে উদ্যোক্তা প্রশিক্ষণের তৃতীয় ব্যাচের উদ্বোধন