crimepatrol24
১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় বিকাল ৪:১০ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

চকরিয়ার পূর্ব শত্রুতার জেরে অগ্নিকাণ্ড, ৭০ হাজার টাকার ক্ষয়-ক্ষতি

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মার্চ ২৪, ২০২১ ৮:৪৫ অপরাহ্ণ

 

চকরিয়া প্রতিনিধি>> কক্সবাজারের চকরিয়া উপজেলার সাহারবিল ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মাইজঘোনা উত্তর পাড়া গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে অগ্নিকাণ্ডে মুহূর্তেই মৃত জয়নাল আবেদীনের স্ত্রী আমেনা বেগম(৬০)নামের বয়োবৃদ্ধ মহিলার রান্নাঘর পুড়ে ছাই হয়ে গেছে। এ সময় আগুনের ভয়ে মালামাল বের করতে গিয়ে পাশের আরও কয়েকটি বাড়ীর বেশ ক্ষতি সাধন হয়েছে। ২৪ মার্চ রাত সাড়ে ৩টায় এ ঘটনা ঘটে।

এলাকাবাসী জানান, আগুন লাগার কয়েক মিনিটের ব্যবধানে এলাকার প্রত্যক্ষদর্শীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় পার্শ্ববর্তী কয়েকটি বাড়ী আগুনের কবল থেকে রক্ষা পেলেও মুহূর্তেই পুড়ে যায় আমেনা বেগমের বসতবাড়ির রান্নাঘর। এতে অন্তত ৭০ হাজার টাকার ক্ষয়-ক্ষতি হতে পারে বলে জানিয়েছেন এলাকার প্রত্যক্ষদর্শীরা।

এদিকে বাড়ির মালিক আমেনা বেগম অভিযোগ করেন, পূর্ব শত্রুতার জের ধরে আমার বসতবাড়িতে একদল চিহ্নিত ভূমিদস্যু এ অগ্নিকাণ্ড ঘটিয়েছে। আমি এই ঘটনার তদন্তপূর্বক সকল প্রশাসনের কাছে দোষীদের আইনের আওতায় এনে শাস্তি দাবি করছি।

জানা যায়, চকরিয়া থানার উপপরিদর্শক জিয়া উদ্দিন জিয়া ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত অগ্নিকাণ্ডের ঘটনায় আমেনা বেগম বাদী হয়ে চকরিয়া থানায় মামলা করার প্রস্তুতি নিচ্ছে ।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

মিঠামইনে উপজেলা বিএনপির সভাপতির বিরুদ্ধে সরকারি গাছ কেটে নেয়ার অভিযোগ

দেশে করোনায় আরও ১৯৯ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১১,৬৫১

ডোমার পৌর জাতীয় পার্টির ওয়ার্ড কমিটি গঠন।

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৩ মা’দক কারবারি গ্রে’ফতার

বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব পদক ২০২২ নির্বাচিত হলেন সেলিমা আহমাদ এমপি

বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব পদক ২০২২ নির্বাচিত হলেন সেলিমা আহমাদ এমপি

ডোমারে সাংবাদিক মামুনের পিতা আব্দুল গোফ্ফারের ১২ তম মৃত্যুবার্ষিকী

আন্দোলনে ব্যর্থ হয়ে নির্বাচনে জয়ী হওয়া সম্ভব নয়ঃ  ওবায়দুল কাদের

আন্দোলনে ব্যর্থ হয়ে নির্বাচনে জয়ী হওয়া সম্ভব নয়ঃ ওবায়দুল কাদের

নীলফামারীতে বাল্যবিবাহ,যৌতুক ও সহিংসতা প্রতিরোধে করণীয় শীর্ষক সেমিনার

ডোমারে শ্বশুর বাড়ি থেকে স্ত্রীকে আনতে গিয়ে গণ ধোলাইয়ের শিকার হলেন স্বামী

দিনাজপুর জেলা প্রশাসন ও বিএসটিআই-এর উদ্যোগে বিশ্ব মান দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত