crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

পুলিশের শীর্ষ ছয় পদে রদবদল

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মে ১৬, ২০১৯ ৩:৩৩ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : পুলিশের শীর্ষ পর্যায়ের ছয় পদে রদবদল করা হয়েছে। ঢাকা রেঞ্জের ডিআইজি পদে দায়িত্ব পেয়েছেন হাবিবুর রহমান।

মুক্তিযুদ্ধের ভুয়া সনদ দিয়ে ভাতা নেওয়ায় সম্প্রতি বাধ্যতামূলকভাবে অবসরে পাঠানো হয় অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান শেখ হিমায়েত হোসেন মিয়াকে।

তিনি অবসরে যাওয়ায় ফাঁকা হওয়া সিআইডি প্রধানের দায়িত্ব পেয়েছেন পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত মহাপরিদর্শক মোহাম্মদ শফিকুল ইসলাম।

বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক দুটি প্রজ্ঞাপনে শফিকুলের সঙ্গে ডিআইজি পদমর্যাদার পাঁচজন কর্মকর্তার কর্মস্থল পরিবর্তনের কথা জানানো হয়।

পুলিশ সদর দপ্তরের ডিআইজি হাবিবুর রহমানকে ঢাকা রেঞ্জের ডিআইজি করা হয়েছে। ঢাকা রেঞ্জের ডিআইজি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে অতিরিক্ত মহাপরিদর্শকের চলতি দায়িত্বে পুলিশ সদর দপ্তরে আনা হয়েছে।

নৌ পুলিশের প্রধান ডিআইজি শেখ মোহাম্মদ মারুফ হাসানকে অতিরিক্ত মহাপরিদর্শকের চলতি দায়িত্বে পুলিশ স্টাফ কলেজের রেক্টর করা হয়েছে। পুলিশ সদর দপ্তরের ডিআইজি ব্যারিস্টার মাহবুবুর রহমানকে নৌ পুলিশের প্রধান করা হয়েছে।

এছাড়া পুলিশের বিশেষ শাখার (এসবি) ডিআইজি তওফিক মাহবুব চৌধুরীকে পুলিশ সদর দপ্তরে নেওয়া হয়েছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

গৌরীপুরে সর্বপ্রথম সিজারিয়ান অপারেশনে শিশুর জন্ম

গৌরীপুরে সর্বপ্রথম সিজারিয়ান অপারেশনে শিশুর জন্ম

দিনাজপুর জেলা চাউল কল মালিক গ্রুপ এর ২৪তম বার্ষিক সাধারণ সভা-২০২৬ অনুষ্ঠিত

হোমনায় সাংবাদিকদেরও খোঁজ-খবর নিলেন এএসপি মো. ফজলুল করিম

দৌলতপুরে ইউপি নির্বাচনে দুই চেয়ারম্যান প্রার্থী পেলেন ২ ভোট আর ৪ ভোট !

বেকারি মালিকদের সাথে আলোচনার মাধ্যমে সকল সমস্যার সমাধান করতে হবে : সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি

ঝিনাইদহে রয়েল পরিবহণের চাপায় শিশু শ্রমিক নিহত, বাস আটক

জগন্নাথপুরে ফসলি জমিতে চলছে লাইসেন্সবিহীন ইটভাটা

কোনো শিশুই যেন মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে না পড়ে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানালেন ঢাকার ডিসি

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদকসহ ৪ ব্যবসায়ী গ্রেফতার

করোনাকালে অসহায় মানুষের পাশে পুনাক