crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

পুলিশ সদস্যদের মোবাইল ব্যবহার নিয়ে ডিএমপির জরুরি নির্দেশনা

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
নভেম্বর ১০, ২০২৫ ৮:৩১ অপরাহ্ণ

 

ক্রাইম পেট্রোল ডিজিটাল ডেস্ক।।
ঢাকা মহানগরে দায়িত্ব পালনকালে ইনচার্জ ছাড়া অন্য পুলিশ সদস্যদের মোবাইল ব্যবহার না করার নির্দেশ দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম সফলভাবে প্রতিরোধ করতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

সোমবার (১০ নভেম্বর) ডিএমপির কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক অফিস আদেশে এই নির্দেশনা দেওয়া হয়।

উক্ত অফিস আদেশে বলা হয়েছে, সম্প্রতি উদ্বেগের সঙ্গে লক্ষ্য করা যাচ্ছে যে, ঢাকা মহানগর পুলিশের সদস্যরা দায়িত্ব পালনের সময়ে মোবাইল ব্যবহার করার ফলে তাদের সতর্ক নজরদারি ও দায়িত্ব পালন ব্যাহত হচ্ছে। ফলে পুলিশ দৃশ্যমান থাকা সত্ত্বেও নিজেদের ও জনসাধারণের নিরাপত্তা দিতে সক্ষম হচ্ছে না।

আদেশে আরও বলা হয়েছে, এমন পরিস্থিতিতে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম সফলভাবে প্রতিরোধ করতে ঢাকা মহানগর পুলিশের দায়িত্ব পালনরত সদস্যদের মধ্যে ইনচার্জ ছাড়া অন্যদের মুঠোফোন ব্যবহার না করার নির্দেশ প্রদান করা হলো। কোনো পুলিশ সদস্য এ নির্দেশ অমান্য করলে তা শৃঙ্খলা পরিপন্থী কাজ বলে বিবেচিত হবে। তার বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ময়মনসিংহে এক ফার্মেসিকে ৩৫ হাজার টাকা জরিমানা

ময়মনসিংহে এক ফার্মেসিকে ৩৫ হাজার টাকা জরিমানা

নীলফামারীতে মানবতার কল্যাণ ফাউন্ডেশনের মাসিক সভা অনুষ্ঠিত

ডোমারে দৈনিক ভোরের দর্পণ পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

কোটচাঁদপুর উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীর নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ

কালীগঞ্জে পিকআপ ভ্যানের ধা’ক্কায় চাকায় পি’ষ্ট হয়ে শিশু নি’হত

কালীগঞ্জে পিকআপ ভ্যানের ধা’ক্কায় চাকায় পি’ষ্ট হয়ে শিশু নি’হত

খরস্রোতা আমাজনে সেতু না হলেও পদ্মায় সেতু নির্মাণে বিশ্ববাসী অবাক: এলজিআরডি মন্ত্রী

খরস্রোতা আমাজনে সেতু না হলেও পদ্মায় সেতু নির্মাণে বিশ্ববাসী অবাক: এলজিআরডি মন্ত্রী

বন‍্যা কবলিত অসহায় মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ

বন‍্যা কবলিত অসহায় মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ

পঞ্চগড়ের সীমান্ত এলাকা থেকে কিশোরকে ধরে নিয়ে গেছে বিএসএফ

হোমনায় স্টুডেন্টস কেবিনেট নির্বাচন অনুষ্ঠিত

ঝিনাইদহ র‌্যাব-৬’র সফল অভিযানে অস্ত্র ও গুলিসহ ২ জন গ্রেফতার