crimepatrol24
১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় দুপুর ১:৩৬ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

পুঠিয়া পৌরসভার উদ্যোগে সপ্তাহব্যাপী মশক নিধন অভিযান শুরু

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
সেপ্টেম্বর ১২, ২০২৫ ৯:০২ অপরাহ্ণ

 

পুঠিয়া(রাজশাহী) প্রতিনিধি।।
ডেঙ্গু, চিকুনগুনিয়া ও ম্যালেরিয়াসহ মশাবাহিত রোগ প্রতিরোধে পুঠিয়া সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা শিবু দাশ-এর উদ্বেগে রাজশাহীর পুঠিয়া পৌরসভায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী মশক নিধন কার্যক্রম। শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকাল ৯টার সময় থেকে শুরু হওয়া এই কার্যক্রমে পৌরসভার প্রতিটি ওয়ার্ডে পর্যায়ক্রমে ওষুধ ছিটানো হবে।

পৌরসভা সূত্রে জানা যায়, প্রতিদিন শহরের বিভিন্ন এলাকায় নালা-নর্দমা, ড্রেন, খোলা জলাশয় এবং আবাসিক এলাকায় মশার ওষুধ ছিটানো হচ্ছে। একইসঙ্গে চলছে পরিচ্ছন্নতা কার্যক্রম।

পৌরসভার একজন কর্মকর্তা বলেন, “মশার বংশবিস্তার রোধে এই অভিযান চালানো হচ্ছে। নাগরিকদের সচেতনতা ও অংশগ্রহণ ছাড়া এ কার্যক্রম সফল হবে না।”

এদিকে নাগরিকদের উদ্দেশ্যে পৌরসভা থেকে অনুরোধ জানানো হয়েছে, যেন তারা নিজেদের বাড়ির আশপাশ পরিষ্কার রাখেন, জমে থাকা পানি অপসারণ করেন এবং পৌরসভার কার্যক্রমে সহযোগিতা করেন। এমন উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন সাধারণ মানুষ।

স্থানীয় বাসিন্দা রুহুল আমিন বলেন, “সঠিক সময়ে এ ধরনের কার্যক্রম শুরু হওয়ায় আমরা আশাবাদী। তবে নিয়মিতভাবে এ উদ্যোগ চালু থাকলে আরও ভালো হতো।”

পৌরসভা থেকে জানানো হয়েছে, মশামুক্ত শহর গড়ে তুলতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ঘোড়াঘাটে সড়ক দু’র্ঘটনায় মা ও শিশুসহ আহত ৩

চকরিয়া-বেতুয়া সড়কের বেহাল দশা, জনদুর্ভোগ চরমে

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৬ মা’দক কারবারি গ্রেফতার

কুষ্টিয়ার কমিশনার শাহানাজ সুলতানা বনী মাদক ও সন্ত্রাস নির্মূলে অবিরাম কাজ করে যাচ্ছে

নতুন পে স্কেলে সর্বনিম্ন বেতন ৩৫ হাজার টাকা এবং ‘গ্রেড’ কমিয়ে ১২ টি করার প্রস্তাব

ক্ষুদে সাংবাদিক সাজে সাংবাদিক কন্যা

চকরিয়ায় র‌্যাবের সঙ্গে ব-ন্দু-ক-যু-দ্ধে দুই ডাকাত নি-হ-ত

কিশোরগঞ্জে ঈদ উপলক্ষে ৬২৬১ পরিবারে বিনামূল্যে ভিজিএফ এর চাল বিতরণ

এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণের দাবিতে ১ মাস ২ দিন ধরে রাজপথে শিক্ষকরা, দৃষ্টি নেই সরকারের!

মহেশপুরে ড্রেন থেকে বৃদ্ধের মৃতদেহ উদ্ধার