crimepatrol24
১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় রাত ৪:৫৫ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

পুঠিয়ায় কলাবাগান থেকে ভ্যান চালকের মরদেহ উদ্ধার

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
সেপ্টেম্বর ১০, ২০২৫ ৮:২৩ অপরাহ্ণ

 

পুঠিয়া(রাজশাহী)প্রতিনিধি।।
রাজশাহীর পুঠিয়া উপজেলায় নির্জন কলাবাগান থেকে সোহেল (২৫) নামের এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে বুধবার (১০ সেপ্টেম্বর ২০২৫) রাত ১টা থেকে সকাল ৮:৪৫ এর মধ্যে পুঠিয়া ইউনিয়নের কান্দ্রা পূর্বপাড়া এলাকায়।

খবর পেয়ে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যান। নিহত সোহেল পুঠিয়া থানার জরমডাঙ্গা গ্রামের মোঃ লিলতাব হোসেনের ছেলে। সে পেশায় ভ্যানচালক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ৮:৪৫ মিনিটের দিকে কৃষক মোঃ আব্দুস সালাম তার নিজস্ব কলাবাগানে কাজ করতে গিয়ে ভিকটিম সোহেলের গলায় লুঙ্গি পেঁ*চানো অবস্থায় মরদেহ দেখতে পান। তাৎক্ষণিক তিনি স্থানীয়দের জানান এবং পরে খবর পেয়ে পুঠিয়া থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করে।

ভিকটিমের পিতা জানান, ‘সোহেল প্রতিদিনের মতো মঙ্গলবার রাত ৭:৩০টায় খাওয়ার পর বাড়ি থেকে বাজারে যাওয়ার কথা বলে বের হন। রাত ৯:৩০টার দিকে ফোন করলে সেটি বন্ধ পাওয়া যায়।’

পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন জানান, ‘খবর পেয়ে সঙ্গীয় ফোর্স দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যান। নিহত যুবক মোঃ সোহেল পেশায় ভ্যানচালক। তিনি প্রতিদিনের মতো মঙ্গলবার সন্ধ্যার আগেই বাড়ি ফিরেছিলেন এবং রাত ৭:৩০টার দিকে খাওয়া-দাওয়া শেষে বাজারের দিকে যান। রাত ৯:৩০টার দিকে পরিবারের সদস্যরা তাকে ফোন করলে ফোন বন্ধ পান। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ জানা যায়নি। সুরতহাল রিপোর্ট তৈরি করে মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যার কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত শুরু হয়েছে।’

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ বলছে, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

শেখ হাসিনা এখন একটা বুলেটের টার্গেট: শামীম ওসমান

ঝিনাইদহে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলা, বাড়ী-ঘর ভাংচুর ও লুটপাট

কেএমপি’র গোয়েন্দা পুলিশের অভিযানে অ’স্ত্র ও কা’র্তুজসহ গ্রেফতার-১

তত্ত্বাবধায়ক সরকার নিয়ে বিএনপির সঙ্গে সংলাপের প্রশ্নই ওঠে না : তথ্যমন্ত্রী

গাইবান্ধায় ডিবির মাদক বিরোধী অভিযানে ১১৫ পিস ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেফতার

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৪ মা’দক কারবারি গ্রে’ফতার

বঙ্গবন্ধুর ৭ই মার্চের কালজয়ী ভাষণ উপলক্ষে ঝিনাইদহে ৫ সহস্র শিক্ষার্থীর কন্ঠে একসাথে ধ্বনিত হলো বঙ্গবন্ধুর ৭ই মার্চের কালজয়ী ভাষণ

কেএমপি’র অভিযানে মা’দকসহ ২ মা’দক কারবারি গ্রেফতার

আন্দোলনের নামে বিএনপির সন্ত্রাসী কর্মকাণ্ড দু:খজনক : প্রধানমন্ত্রী

৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু ২৪ জুলাই, ৪ নির্দেশনা পিএসসির