crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

পঞ্চগড়ে শিশু অধিকার নিশ্চিতের আহ্বানে বিএনসিসির র‍্যালি

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
অক্টোবর ৫, ২০২৬ ৮:৪৫ অপরাহ্ণ

 

পঞ্চগড় প্রতিনিধি।।
পঞ্চগড়ে শিশু অধিকার প্রতিষ্ঠা, শিশুদের নিরাপত্তা নিশ্চিত এবং একটি মানবিক বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয়ে সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) প্লাটুনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে শিশুদের অধিকার ও সুরক্ষার বিষয়ে জনসচেতনতা তৈরির আহ্বান জানানো হয়।

সোমবার (৫ অক্টোবর) পঞ্চগড় সরকারি মহিলা কলেজ প্রাঙ্গণ থেকে “শিশুর অধিকার প্রতিষ্ঠা করো, মানবিক বাংলাদেশ গড়ে তোলো” প্রতিপাদ্যকে সামনে রেখে র‍্যালিটি বের করা হয়। বিএনসিসির ক্যাডেটরা বিভিন্ন সচেতনতামূলক ব্যানার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে র‍্যালিতে অংশগ্রহণ করেন। র‍্যালিটি কলেজ প্রাঙ্গণ থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কলেজ ক্যাম্পাসে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, প্রতিটি শিশুর নিরাপদে বেড়ে ওঠা, শিক্ষা লাভ, সুস্থ পরিবেশে বিকশিত হওয়া এবং মর্যাদার সঙ্গে বেঁচে থাকার অধিকার রয়েছে। শিশুদের অধিকার নিশ্চিত করতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও রাষ্ট্রের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

অনুষ্ঠানে কলেজের শিক্ষকমণ্ডলী, বিএনসিসি প্লাটুনের ক্যাডেটবৃন্দ এবং সাধারণ শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। এতে সামরিক স্টাফ কর্পোরাল মো. রফিকুল ইসলাম (পঞ্চগড়) এবং পঞ্চগড় এম. আর. কলেজের ক্যাডেট সার্জেন্ট মো. ফিরোজ আসিফসহ অন্যান্য ক্যাডেটগণ সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

গৌরীপুর বাজার ইজারা নিয়ে দ্বন্দ্ব, সং’ঘর্ষের আ’শঙ্কা

শেরপুরে ছাত্রকে গুলি করার অপরাধে আ’লীগ নেতা গ্রেফতার-১

কিশোরগঞ্জের পাগলা মসজিদে এবার পাওয়া গেল সর্বোচ্চ ৯ কোটি ১৭ লাখ ৮০ হাজার ৬ শ’ ৮৭ টাকা

দাউদকান্দির বরকোটা স্কুল অ্যাণ্ড কলেজে অতিরিক্ত ভর্তি ফি আদায়ের অভিযোগ

দাউদকান্দির বরকোটা স্কুল অ্যাণ্ড কলেজে অতিরিক্ত ভর্তি ফি আদায়ের অভিযোগ

ঝিনাইদহে ব্রীজ নির্মাণের আগেই ভেঙ্গে পড়লো গার্ডার !

হোমনায় বিজ্ঞানবিষয়ক কুইজ প্রতিযোগিতা

হোমনা উপজেলা প্রেসক্লাবের সভাপতির শাশুড়ির ইন্তেকাল

গুরুদাসপুরে পুত্রবধূর অত্যাচার সহ্য করতে না পেরে থানায় হাজির বৃদ্ধ দম্পতি

হোমনায় স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে  মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

হোমনায় স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

মধুপুরে কৃষি জমির মাটি কাটার মহোৎসব, টপসয়েল যাচ্ছে ইটভাটায়